মহার্ঘ রান্নার গ্যাস, সিলিন্ডার পিছু বাড়ল ১৪৪ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যেই আম জনতার জন্য দুঃসংবাদ। আরও মহার্ঘ রান্নার গ্যাস। ১২ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম বাড়ানো হয়েছে ১৪৪ টাকা। যার ফলে ১২ কেজির গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ১,২৮৪ টাকা। আজ রবিবার সন্ধে থেকেই বর্ধিত দাম কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গত কয়েক মাস ধরেই দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। ডিম-পেঁয়াজ থেকে শুরু করে আলু-লঙ্কার দাম প্রতিনিয়ত লাফিয়ে বাড়ছে। ফলে সাধারণ মানুষকে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তার উপরে রান্নার গ্যাসের দাম লাফিয়ে বাড়ায় চোখে সর্ষেফুল দেখছেন সাধারণ মধ্যবিত্ত। গত  অগস্ট মাসেই দেশে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় সিলিন্ডার পিছু ১৪১ টাকা বাড়ানো হয়েছিল। ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম ৯৯৯ টাকা বেড়ে ১,১৪০ টাকা হয়েছিল। এদিন ফের ১৪৪ টাকা বাড়ানোয় সিলিন্ডারের দাম তেরশ টাকার কাছাকাছি পৌঁছে গেল।

বিইআরসির পক্ষ থেকে রান্নার গ্যাসের দাম বাড়ানোর পক্ষে সাফাই দিতে গিয়ে বলা হয়েছে, বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ফলে সৌদি আরব-সহ বিভিন্ন দেশ থেকে বাড়তি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আমদানি করতে হচ্ছে। আমদানি মূল্য বেড়ে যাওয়াতেই রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এদিন রান্নার গ্যাসের পাশাপাশি অটো গ্যাসের (সিএনজি) দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটো গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৫ টাকা ৮৩ পয়সা। যার ফলে নতুন দাম দাঁড়িয়েছে ৫৮ টাকা।

অগ্নিগর্ভ বাংলাদেশ, দিকে দিকে অশান্তি, ট্রেনে বাসে আগুন!

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অনলাইন শপিংয়ের অভ্যাস রয়েছে? জেনে নিন এই ৭ সহজ টিপস

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL