বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে রণবীর কাপুর  অভিনীত ‘রামায়ণ’। প্রথম সপ্তাহে বিপুল ব্যবসার পর দ্বিতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে দর্শক টানতে সক্ষম হয়েছে ছবিটি। তবে তৃতীয় সপ্তাহের শুরুতেই কিছুটা ছন্দপতন। ১৫ দিনে ছবির আয় নেমে এল ২০ কোটির নীচে। 

বক্স অফিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির ১৫তম দিনে ভারতে ছবিটির নিট আয় হয়েছে ১৯.৩৫ কোটি টাকা। বুধবারের তুলনায় বৃহস্পতিবার আয়ের পরিমাণ কমেছে। প্রথম সপ্তাহে ছবিটি আয় করেছিল ৫৬৪.৬০ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে সাত দিনে সেই অঙ্ক দাঁড়িয়েছে ২৯৯.১৫ কোটি টাকায়। অর্থাৎ, দ্বিতীয় সপ্তাহে ছবির ব্যবসায় আয় কিছুটা কম।তবে আয় কমলেও সামগ্রিক ব্যবসার নিরিখে ছবিটি এখনও যথেষ্ট এগিয়ে। মুক্তির ১৫ দিনে ভারতে ছবিটির মোট নিট আয় ৮৬৩.৭৫ কোটি টাকা।

আরও পড়ুনঃ মাত্র ৪ বছরেই শুদ্ধ উচ্চারণে গায়ত্রী মন্ত্র পাঠ প্রিয়াঙ্কা কন্যার, মুগ্ধ নেটদুনিয়া

অন্যদিকে, বিশ্বজুড়ে ছবির মোট ব্যবসা পৌঁছেছে ১,৫৪৭.১৫ কোটি টাকায়। বিদেশের বাজার থেকেও উল্লেখযোগ্য আয় করেছে এই ছবি। ভাষাভিত্তিক  হিসাবে হিন্দি সংস্করণ এগিয়ে রয়েছে। পঞ্চদশ দিনে হিন্দিতে ছবিটির আয় ১৪ কোটি টাকা। তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম সংস্করণ থেকেও বিপুল আয় এসেছে । প্রথম দুই সপ্তাহের বিপুল সাফল্যের পর এখন নজর তৃতীয় সপ্তাহের ব্যবসায়। সপ্তাহান্তে দর্শকসংখ্যা বাড়লে ছবির আয়ের অঙ্কে ফের উত্থান দেখা যায় কি না, সেটাই দেখার।

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অনলাইন শপিংয়ের অভ্যাস রয়েছে? জেনে নিন এই ৭ সহজ টিপস

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL