ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মালয়েশিয়া ভ্রমণপ্রেমী ভারতীয়দের কাছে বরাবরই পছন্দের গন্তব্য। তবে ২০২৭ সালের শুরু থেকেই মালয়েশিয়া ভ্রমণের নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ১ জানুয়ারি, ২০২৭ থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। ফলে নতুন বছর থেকে দেশটিতে প্রবেশ করতে হলে প্রত্যেক ভারতীয় পর্যটকের কাছে বৈধ ভিসা থাকা বাধ্যতামূলক।

মালয়েশিয়ার অভিবাসন দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি বা তার পরে মালয়েশিয়ায় প্রবেশ করতে হলে যাত্রার আগেই ভিসা সংগ্রহ করতে হবে। পর্যটকদের সুবিধার্থে আগামী ১ ডিসেম্বর, ২০২৬ থেকেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আগ্রহী যাত্রীরা MyVISA পোর্টালের মাধ্যমে ঘরে বসেই ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে মালয়েশিয়ার অভিবাসন দপ্তর বেশ কিছু কঠোর নিয়ম চালু করেছে।কোনো আবেদন ‘নিউ অ্যাপ্লিকেশন’ বা ‘পেন্ডিং পেমেন্ট’ অবস্থায় টানা ৭ কার্যদিবস পড়ে থাকলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে আবেদনকারীকে পুনরায় নতুন করে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। ভিসা প্রসেসিং ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়। আবেদন মঞ্জুর হোক বা বাতিল, এমনকি ভ্রমণের পরিকল্পনা পরিবর্তন হলেও জমা দেওয়া অর্থ আর ফেরত পাওয়া যাবে না।

ভারতসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার নিয়মও সীমিত করা হয়েছে। এখন থেকে শুধুমাত্র ব্যবসা, চিকিৎসা, ওয়েডিং ট্যুরিজম এবং ফ্লাই-অ্যান্ড-ক্রুজ যাত্রীদেরই এই বিশেষ ভিসা দেওয়া হচ্ছে। অভিবাসন দফতরের পক্ষ থেকে পর্যটকদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন মালয়েশিয়ায় পুরো সফরের মেয়াদ জুড়ে কার্যকর থাকে এমন একটি ‘ট্রাভেল মেডিকেল ইনস্যুরেন্স’ (Travel Medical Insurance) অবশ্যই সঙ্গে রাখেন। কারণ, বিদেশি নাগরিকদের চিকিৎসার যাবতীয় খরচ নিজেদেরই বহন করতে হবে।তাই ২০২৭ সালে মালয়েশিয়া সফরের পরিকল্পনা থাকলে শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে এখন থেকেই ভিসা ও বিমা সংক্রান্ত প্রস্তুতি সেরে রাখা জরুরি।

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ