ঠিকাদারের কাছে তোলা চেয়ে কাউন্সিলরকে হুমকি দুষ্কৃতীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলঘরিয়া: উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত কামারহাটি ৭ নম্বর ওয়ার্ডে পৌরসভার রাস্তা সারানোর কাজ চলছিল।সেই সময় একদল দুষ্কৃতীরা এসে রাস্তা তৈরীর ঠিকাদারের কাছে মোটা অংকের তোলা দাবি করে। তোলা দিতে অস্বীকার করায় ঠিকাদারকে হুমকি দেয় দুষ্কৃতীরা। ঠিকাদার আতঙ্কে সঙ্গে সঙ্গে এলাকার কাউন্সিলার মেহেদী ইমামকে(Councillor Mehedi Imam) ফোন করে ঘটনাস্থলে ডাকেন। কামারহাটি পৌরসভার(Kamarhati Municipality) ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলার মেহেদী ইমাম ঘটনাস্থলে এসে তোলা চাওয়ার প্রতিবাদ করলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন শাসকদলের কাউন্সিলার।

প্রকাশ্যে কাউন্সিলারকে প্রাণনাশের হুমকিও দেয় ওই দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কামারহাটি থানার পুলিশ ফোর্স। অন্যদিকে, তৃণমূল নেতা মোঃ নাসিম খানকে বি টি রোডের কামারহাটি মোড়(Kamarhati Crossing) থেকে একদল দুষ্কৃতী তুলে নিয়ে গিয়ে বন্দুকের বাট, লোহার রড দিয়ে মারধর করে বলে অভিযোগ।

অভিযোগের তীর কামারহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আফসানা খাতুনের ছেলে শাহবাজ সিকান্দারের বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল নেতা মোঃ নাসিম খানের পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে কামারহাটি থানাতে(Kamarhati P.S.)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কামারহাটি এলাকায় ক্রমশ দুষ্কৃতীদের দৌরাত্ম বৃদ্ধি পাওয়ায় চিন্তিত ব্যারাকপুর কমিশনারেট।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!