বিহারের নিখোঁজ মানসিক ভারসাম্যহীনকে ঘরে ফেরালো গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া: নাম নেই, পরিচয় নেই! অচেনা অজানা পথে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে এক মধ্যবয়স্ক ব্যক্তি। গত ৩ মাস ধরেই বসিরহাট(Bashirhat) মহাকুমার বাদুড়িয়ার আটঘরা এলাকার আশপাশের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন। ঘটনাটি নজর এড়ায়নি এলাকার কয়েক জনের। কে তিনি? কোথায় থেকে এসেছেন? পথচারী ও এলাকার অনেকেই ওই ভবঘুরের সঙ্গে কথা বলে নাম-পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু কারও কাছেই কিছু বলতে চাইতেন না তিনি।

মাঝে মাঝে দুর্বোধ্য় ভাষায় কি যে বিড়বিড় করতেন, তাও বোঝা যেত না। ওই এলাকার গ্রাম্য চিকিৎসা রফিকুজ্জামান নিয়ম করে ওই ব্যক্তির কাছে গিয়ে প্রতিদিন নাম ঠিকানা জিজ্ঞাসা করার চেষ্টা করে বিভিন্ন তথ্য খাতায় নথিভুক্ত করে রাখতেন। গত তিন মাস ধরে এই ভাবেই তথ্য সংগ্রহ করেছেন। পরপরই জানতে পারেন, তার বাড়ি বিহারের(Bihar) সিটামরাটি জেলার বাজিতপুর এলাকায়। তারপর গ্রামবাসীরা বিহারের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।

পাশাপাশি ওই ব্যক্তির পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন এবং ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিবার এদিন বাদুড়িয়ায়(Baduria) পৌঁছায়। অবশেষে ডাক্তার রফিকুজ্জামান, আব্দুল হামিদ ফাইজি সহ গ্রামবাসীরা তাঁদের পরিবারের হাতে তুলে দেন। বিদায়কালে ওই পরিবার গ্রামবাসীদের ধন্যবাদ জানাতে ভোলেননি। গ্রামবাসীদের উদ্যোগে হারানো ভাইকে পাঁচ বছর পর ফিরে পেয়ে হাসিমুখে দাদা তাকে নিয়ে টেনে চেপে পাড়ি দেন বিহারের পথে।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!