শিক্ষক দিবসে বাস চালক কল্পনা মন্ডলকে সংবর্ধনা দিলেন শিক্ষা মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি,দমদম: ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, আর এই শিক্ষক দিবসকে মাথায় রেখেই, দক্ষিণ দমদম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে, কাউন্সিলর গোপা পান্ডের উদ্যোগে, মাটিকল স্কুলে শিক্ষক দিবসের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu), এছাড়াও উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়(MP Saugata Roy), উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের অবজারভার দেবাশীষ ব্যানার্জি সহ বিভিন্ন কাউন্সিলররা। সমাজে শিক্ষকের ভূমিকা নিয়ে আলোচনা হয় এই অনুষ্ঠানে পাশাপাশি এই শিক্ষাঙ্গনের।পাশাপাশি এই শিক্ষাঙ্গনের একটি নতুন গেট উদ্বোধন করা হয়।

যা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দীর্ঘদিন ধরেই এই গেটটি নিয়ে এলাকার কিছু মানুষের সঙ্গে কাউন্সিলর এর মতানৈক্য তৈরি হয়েছিল। কিন্তু ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে কাউন্সিলর গোপা পান্ডে অনড় ছিলেন, এই গেটটি নির্মাণের জন্য। অবশেষে সত্যের জয় হয়। গেটটি নির্মাণ করা হয়, ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে। একটি সুন্দর অনুষ্ঠান পরিবেশন করা হয়। বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের, সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি বিশেষ আকর্ষণ ছিল কল্পনা মন্ডল(Kalpana Mandal)।

কারণ কল্পনা হচ্ছে সেই মেয়ে, যে একাধারে পড়াশোনা করছেন, অন্যদিকে বাসের স্টিয়ারিং ধরে প্রতিদিন ৩৪ এর সি রুটে বাস চালান। কল্পনাকে বিশেষভাবে সংবর্ধিত করেন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দেন, যদি কোন পড়াশুনা ক্ষেত্রে সমস্যা হয়, তাহলে যেন অবশ্যই স্থানীয় কাউন্সিলর গোপা পান্ডেকে সে জানায়। সব রকমের সাহায্য সরকার তাকে করবে। গোপা পান্ডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের সমস্ত শিক্ষক থেকে এলাকাবাসী সকলেই।

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

কলকাতা থেকে এবার এক বাসেই দিল্লি-বেঙ্গালুরু, জেনে নিন ভাড়া, কী কী সুবিধা মিলবে?

খোদ রক্ষকের ঘরেই সিঁধ কাটল চোর! চাঞ্চল্য নদিয়ায়

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে

ক্লাসরুমের ভিতরে শিক্ষিকাকে জড়িয়ে ধরে চুমু শিক্ষকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়