কলকাতা থেকে এবার এক বাসেই দিল্লি-বেঙ্গালুরু, জেনে নিন ভাড়া, কী কী সুবিধা মিলবে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিনের অপেক্ষার অবসান। এবার কলকাতা থেকে দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে সরাসরি বিলাসবহুল বাস পরিষেবা শুরু হল। এতদিন দূরপাল্লার সফরের জন্য ট্রেন বা বিমানের উপরই নির্ভর করতে হত যাত্রীদের। এবার সেই তালিকায় যোগ হল আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন লাক্সারি বাস। বুধবার করুণাময়ী বাস টার্মিনাস থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করল বেসরকারি পরিবহণ সংস্থা শ্যামলী পরিবহণ। একই সঙ্গে ভলভো স্পেশাল বাসে পুরী যাওয়ার পরিষেবাও চালু হয়েছে। সপ্তাহের সাত দিনই এই বাস চলবে বলে জানিয়েছে সংস্থা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। নতুন সরকারের উদ্যোগে বেসরকারি সংস্থার লাইসেন্স ও পারমিট প্রক্রিয়া সহজ হওয়াতেই এই পরিষেবা চালু করা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে।

কোন রুটে বাস চলবে?

কলকাতা–দিল্লি

কলকাতা–বেঙ্গালুরু

কলকাতা–চেন্নাই

কলকাতা–পুরী (ভলভো স্পেশাল)

ভাড়া ও যাত্রার সময়

কলকাতা–দিল্লি: ভাড়া ২,৫০০–৩,০০০ টাকা, সময় প্রায় ১৭ ঘণ্টা

কলকাতা–বেঙ্গালুরু: ভাড়া ৪,৫০০ টাকা, সময় প্রায় ৩৫ ঘণ্টা

কলকাতা–চেন্নাই: ভাড়া ৪,৭০০ টাকা, সময় প্রায় ২৪ ঘণ্টা

কলকাতা–পুরী (ভলভো স্পেশাল): ভাড়া ১,৫০০–২,০০০ টাকা, সময় প্রায় ৮ ঘণ্টা

বাসে কী কী সুবিধা মিলবে?

বায়ো-টয়লেট

আরামদায়ক রিক্লাইনিং আসন

বালিশ ও চাদরের ব্যবস্থা

প্রতিটি আসনের সামনে ব্যক্তিগত টিভি স্ক্রিন

ওটিটি (OTT) বিনোদনের সুবিধা

স্ন্যাক্স ও পানীয় জল

চা-কফির ব্যবস্থা

মিনি স্ন্যাক্স বার

দীর্ঘ সফরের উপযোগী আধুনিক ও আরামদায়ক ইন্টেরিয়র

অনুষ্ঠানে শমীক ভট্টাচার্য বলেন, যাত্রী পরিষেবায় আধুনিকতার ছোঁয়া আনতেই সরকার বেসরকারি বিনিয়োগকে উৎসাহ দিচ্ছে। শুধুমাত্র সরকারি বাসের উপর নির্ভর করে রাজ্যের চাহিদা পূরণ করা সম্ভব নয়। তাই বেসরকারি সংস্থাগুলির জন্য লাইসেন্স ও পারমিট পাওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে। পাশাপাশি রাজ্যের বাস ডিপোগুলির আধুনিকীকরণেও জোর দেওয়া হচ্ছে। দীর্ঘ দূরত্বের সফরে কম খরচে আরামদায়ক বিকল্প খুঁজছেন যাঁরা, তাঁদের কাছে এই পরিষেবা নিঃসন্দেহে বড় স্বস্তি। বিশেষ করে ট্রেনে টিকিট না পাওয়া বা বিমানের তুলনায় কম খরচে ভ্রমণের সুযোগ খুঁজছেন এমন যাত্রীদের জন্য এই বিলাসবহুল বাস পরিষেবা নতুন সম্ভাবনার দরজা খুলে দিল।

খোদ রক্ষকের ঘরেই সিঁধ কাটল চোর! চাঞ্চল্য নদিয়ায়

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে

ক্লাসরুমের ভিতরে শিক্ষিকার সঙ্গে উদ্দাম প্রেম শিক্ষকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩