কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে হাজির হলেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। বুধবার সকালে সল্টলেকে বিজেপির রাজ্য কার্যালয়ে আয়োজিত জনতার দরবার কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মৃত কলেজছাত্রীর মা ও ভাই। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন কামদুনি আন্দোলনের দুই পরিচিত মুখ মৌসুমি কয়াল এবং টুম্পা কয়াল।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দেন, কামদুনি মামলার বিচার প্রক্রিয়ায় রাজ্য সরকার কোনও বাধা সৃষ্টি করবে না। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আদালতে রাজ্যের পক্ষ থেকে কোনও বিরোধিতা করা হবে না। বরং সরকারি আইনজীবীরা নির্যাতিতার পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় আইনি সহায়তা করবেন বলেও জানান তিনি। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই কামদুনি মামলার পুনরায় তদন্তের দাবি উঠেছিল। সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী জানান, কামদুনি মামলার সমস্ত নথি নতুন করে খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় পদক্ষেপও করা হবে বলে আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আশাবাদী নির্যাতিতার পরিবার। মৃতার মা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। মুখ্যমন্ত্রীর আশ্বাসে তাঁদের নতুন করে আশা জেগেছে যে, মেয়ের মৃত্যুর বিচার একদিন মিলবে।

আরও পড়ুনঃ বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, ২০১৩ সালে উত্তর ২৪ পরগনার বারাসতের কামদুনিতে এক ২০ বছরের কলেজছাত্রীকে অপহরণের পর গণধর্ষণ এবং নৃশংসভাবে খুন করা হয়েছিল। সেই ঘটনা শুধু কামদুনি নয়, গোটা বাংলায় প্রবল ক্ষোভের সঞ্চার করেছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন। সেই সময় তাঁর একটি মন্তব্য নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। আন্দোলনের অন্যতম মুখ টুম্পা কয়াল ও মৌসুমি কয়ালও পরবর্তীকালে বিভিন্ন সময়ে রাজনৈতিক চাপ ও রোষের মুখে পড়েছেন বলে অভিযোগ ওঠে। বর্তমানে নতুন সরকারের আশ্বাসে ফের ন্যায়বিচারের প্রত্যাশায় দিন গুনছে কামদুনির নির্যাতিতার পরিবার।

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মা’য়ের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০