গৌতম গম্ভীরকে আইসিসের হুমকি

থানায় অভিযোগ রুজু

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হুমকি পেলেন গৌতম গম্ভীর। হুমকি দিয়েছে আইসিস। একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলের খবর অনুযায়ী, মঙ্গলবার রাতেই তিনি থানায় অভিযোগ রুজু করেছেন।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের এই বিজেপি সাংসদের নিরাপত্তা বাড়িয়ে তোলা হয়েছে। বাসভবনের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।  গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গৌতম গম্ভীরকে হুমকি দিয়েছে ‘আইএসআইএস কাশ্মীর’।

প্রসঙ্গত উল্লেখ্য, ইসলামিক স্টেটের একটি শাখা সংগঠন আইএস কাশ্মীর৷ জম্মু ও কাশ্মীর, কেরলম উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে সক্রিয় ইসলামিক স্টেট। ২০১৯ সালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের কাশ্মীরের কমান্ডার ইশাক সফি ওরফে আবদুল্লা ভাই৷ ইশাক সফি উপত্যকায় ‘ইসলামিক স্টেট জম্মু-কাশ্মীর’-এর (আইএসজেকে) একমাত্র সক্রিয় সদস্য ছিল৷ সংগঠনটির প্রধান কুখ্যাত জঙ্গি জাকির মুসাকেও কয়েকদিন পর কাশ্মীরের ত্রালে নিকেশ করে ভারতীয় সেনাবাহিনী৷

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত