কৃষ্ণকে কোলে নিয়ে মা যশোদার ডেঙ্গু সচেতনতার প্রচার

Share:

নিজস্ব প্রতিনিধি , বিধাননগর: জন্মাষ্টমীর দিন শিশু কৃষ্ণকে কোলে নিয়ে রাস্তায় মা যশোদা ও সুদামা ডেঙ্গু নিয়ে সচেতন করতে পৌঁছলেন এলাকাবাসীর বাড়ির দরজায় দরজায়। ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির মধ্যে দিয়ে এভাবেই জন্মাষ্টমী পালন করা হল বিধাননগরের দত্তাবাদ(Dattabad) অঞ্চলে। বিধাননগরে এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্ত সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। শুধু আগস্ট মাসে বিধাননগরের ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫০০ জনেরও বেশি মানুষ। সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু(Dengu) সচেতনতা বৃদ্ধি করতে একাধিক উদ্যোগ নিয়েছে বিধাননগর কর্পোরেশন।

এবার পৌরাণিক কাহিনীকে ভরসা করে মানুষের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করার প্রচেষ্টা নিল বিধাননগরের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্ত । পৌরাণিক কাহিনী অনুযায়ী জন্মাষ্টমীতেই জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। আর তাই জন্মাষ্টমীর(Jarmasatami) সকালে দত্তাবাদ অঞ্চলের মানুষদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করার মধ্যে দিয়েই জন্মাষ্টমী পালন করা হল সেখানে।

স্থানীয় কাউন্সিলর আলো দত্ত এবং বিধাননগর ৩৮ ওয়ার্ডের সভাপতি নির্মল দত্তের তত্ত্বাবধানেই আয়োজিত হয় এই অভিনব উদ্যোগ। দত্তাবাদ আঞ্চলের বাসিন্দা রিংকু সাহাকে সাজানো হয় যশোদা, এ অঞ্চলের সানা দত্তকে সাজানো হয় কৃষ্ণ আর সুদামা সাজেন কমল হাজরা(Kamal Hazra)। কৃষ্ণকে কোলে নিয়ে মা যশোদা পৌঁছে যায় এলাকাবাসীর বাড়ির দরজায় দরজায়। সাথে ছিলেন সুদামা। মা যশোদা এলাকাবাসীদেরকে ডেঙ্গু জন্য কি করনীয় তা জানায়। ডেঙ্গু সচেতনতা প্রচারের মধ্যে দিয়ে এভাবেই বুধবার জন্মাষ্টমী পালন করা হয় বিধাননগরের ৩৮ নম্বর ওয়ার্ডে।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!