‘ব্রা’ পরে অভিনয়ে রাজী না হওয়ায় মাধুরীকে বাদ দিয়েছিলেন তিনু আনন্দ

কারণ তিনি একটি দৃশ্যের জন্য শুধুমাত্র অন্তর্বাস বা ব্রা পরে শুটিং করতে অস্বীকার করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের আনাচে-কানাচে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু রহস্য। শুটিং সেট থেকে তারকাদের ঘরের দরজা পর্যন্ত এখনও বহু অজানা তথ্য লুকিয়ে রয়েছে। মাঝে মধ্যেই সেলিব্রিটিদের মুখ থেকেই সেই সমস্ত অজানা তথ্য লাইমলাইটে চলে আসে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডের স্বনামধন্য অভিনেতা তিনু আনন্দ। এককালে বলিউডের অন্যতম খলনায়ক ছিলেন তিনি, ভিলেনের চরিত্রে তাঁর রুক্ষ অভিনয় আজও দর্শকদের কাছে তাজা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, অভিনেতা মাধুরী দীক্ষিতের সঙ্গে স্ক্রিন শেয়ারের এক ভয়ানক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন। তাঁর কথায়, ১৯৮৯ সালে তাঁর পরিচালিত একটি চলচ্চিত্র থেকে মাধুরীকে বরখাস্ত করেছিলেন। কারণ তিনি একটি দৃশ্যের জন্য শুধুমাত্র অন্তর্বাস বা ব্রা পরে শুটিং করতে অস্বীকার করেছিলেন। শানাক্ত (Shanakht) চলচ্চিত্রে একটি দৃশ্যের জন্যে ব্রা পরে অভিনয় করতে বলা হয়েছিল অভিনেত্রীকে, কিন্তু তিনি তা অস্বীকার করেছিলেন।

১৯৮৯ সালের সিনেমাটিতে মাধুরী দীক্ষিত নেনে এবং অমিতাভ বচ্চন প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন, সেটাই ছিল তাঁদের প্রথম অনস্ক্রিন জুটি। কিন্তু সেটে ব্রা পরে অভিনয় অভিনেত্রীর কাছে কুৎসিত বলে মনে হয়েছিল তাই তিনি ব্রা পরে শুটিং করতে রাজি হননি। যা শুনে তিনু আনন্দ বিচলিত হয়ে পড়েন এবং বলেছিলেন যে, সাইন করার সময় মাধুরীর এই বিষয়টি জানানো উচিত ছিল। তিনু আনন্দ বলেন, “আমি মাধুরীকে পুরো সিকুয়েন্সটি বর্ণনা করেছিলাম এবং আমি তাঁকে বলেছিলাম যে তোমাকে তোমার ব্লাউজ খুলে ফেলতে হবে, তোমাকে ব্রাতে ধরা দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ এই দৃশ্যটি আমি প্রথম দিনেই শুট করতে চাই। সে বলল ঠিক আছে। আমি বলেছিলাম আপনি আপনার ব্রা ডিজাইন করতে পারেন, আপনি যা চান।”

তখন মাধুরী অভিনয় করতে অস্বীকার করলে তাঁকে সেট ছেড়ে চলে যেতে বলা হয়। কিন্তু পরে, মাধুরীর সেক্রেটারি তিনু আনন্দকে পুনর্বিবেচনা করার অনুরোধ করেন এবং বলেছিলেন যে পরিস্থিতি মোড় নেবে। কিন্তু শুটিং আবার শুরু হলেও মাত্র পাঁচ দিনেই শেষ হয়ে যায়।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!