কানপুরে দ্রাবিড়কে দেখতে উপচে পড়ল ভক্তদের ভিড়

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম তখন সবেমাত্র ঘুম ভেঙে উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম তখন সবেমাত্র ঘুম ভেঙে উঠেছে। মাঠকর্মীরা করছিলেন নিত্য দিনের কাজ-কর্ম। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশরা সদ্য এসেছেন। ঠিকভাবে কাজে মন দিতে পারেননি বললেই চলে। বলতে গেলে চেয়ারে বসে বিশ্রামের মেজাজেই ছিলেন তারা।

কিন্তু নিমেষের মধ্যেই যেন সমস্ত চিত্রটাই বদলে গেল। চিৎকার শুনে স্টেডিয়ামে প্রবেশ করার ভিআইপি গেটের দিকে ছুটে গেলে পুলিশ কর্মীরা। সেখানে গিয়ে তারা দেখলেন যে কাঁধে একটি ব্যাগ এবং টিম ইন্ডিয়ার জার্সি পরিধান করে মাঠে প্রবেশ করছেন রাহুল দ্রাবিড়। ক্রিকেট থেকে বহুবছর আগে অবসর নিয়ে নিলেও তাঁর জনপ্রিয়তা রীতিমতো অবাক করল সকলকে।

‘মিস্টার ডিপেন্ডেবল’-এর সঙ্গে একটা ছবি তোলার জন্য যেন পাগলের মতো করছিলেন ভক্তরা। ফলে ভিড় সামলাতে একেবারে হিমশিম খেয়ে যেতে হল নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের। এক ঝটকায় যেন কেটে গেল সমস্ত অলসতা।

কোচ দ্রাবিড়ের সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশ করলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররাও। আর গ্যালারি ভরিয়ে ফেললেন আপামর দর্শকরা। দ্রাবিড়ের অনুশীলন দেখার জন্য ভিড় যেন উপচে পড়েছিল। সকলের চোখ আর ক্যামেরার ফোকাস যেন ছিল ‘দ্য ওয়াল’-এর দিকেই।

প্রায় ঘণ্টা দুয়েক মাঠে ছিলেন মেন ইন ব্লু-র এই নতুন কোচ। এরই মাঝে ফিল্ডিং প্র্যাকটিস করানোর জন্য একবার প্যাড এবং গ্লাভস পরলেন দ্রাবিড়। সেটা দেখে যেন উল্লাসে ফেটে পড়ল গোট গ্যালারি। কিন্তু সেই দিকে কোনও নজর নেই তাঁর। রাহানে, পুজারাদের নিয়ে অনুশীলনে ভীষণভাবে মগ্ন ছিলেন দ্রাবিড়।       

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত