গুলি খেলা নিয়ে বাচ্চাদের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রবাদ বাক্যে রয়েছে, ‘তিল থেকে তাল’। এই ঘটনা ফের সেই নিদর্শন দিল। সামান্য গুলি খেলা নিয়ে শিশুদের মধ্যে ঝগড়ায় প্রাণ গেল বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে শনিবার বারাসতের বিজয় নগর এলাকায়। অভিযোগের তীর পাড়ারই এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, শনিবার বারাসত ১৫ নম্বর ওয়ার্ডের বিজয় নগরের বাণীকণ্ঠ নগর সি ব্লকে গুলি খেলছিল পাড়ারই বাচ্চারা। দুই বাচ্চার মধ্যে ঝগড়া শুরু হয়। গুলি কাড়াকাড়ি করতে গিয়ে এক শিশুর কপাল কেটে যায়। পরিবারের সদস্যরা বচসায় জড়িয়ে পড়েন। একটি বাচ্চার দাদু পানু মণ্ডল অশান্তি থামাতে গেলেই বিপত্তি বাঁধে। এরপর বাপ্পা সর্দার নামে এক যুবক দাদু পানু মণ্ডলকে মারধর শুরু করে বলে অভিযোগ। মারধরের পরেই মৃত্যু হয় বৃদ্ধের।

দ্রুত বৃদ্ধকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বারাসাত থানার পুলিশ অভিযুক্ত বাপ্পা সর্দারকে গ্রেপ্তার করেছে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়