চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০২৬ সালের সম্মেলন আয়োজনের দায়িত্বে আমেরিকা, আপত্তি চিনের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জি-২০ সম্মেলন আয়োজন নিয়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চিনের ঠাণ্ডা লড়াই বেঁধেছে। আগামী ২০২৬ সালের সম্মেলনের আয়োজন করার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর ওই সিদ্ধান্তেই আপত্তি জানিয়েছে বেজিং। কেন ওয়াশিংটনই রোটেশনালি প্রথমবার জি-২০ সমেলন আয়োজনের দায়িত্ব পাবে, সেই প্রশ্ন তুলেছে। আর এ বিষয়ে চিনের পাশে দাঁড়িয়েছে বন্ধু রাশিয়া। ফলে ২০২৬ সালের জি-২০ আয়োজন নিয়ে জটিলতা দেখা দিতে পারে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।

২০০৮ সালে শুরু হয়েছিল জি-২০’র পথচলা। প্রথমবার সম্মেলন আয়োজনের দায়িত্ব বর্তেছিল ওয়াশিংটনের কাঁধে। তার পর থেকে প্রতি বছর প্রতিটি সদস্য দেশ সম্মেলন আয়োজনের দায়িত্ব পাচ্ছে। চলতি বছর যেমন সদস্য দেশ হিসেবে সম্মেলনের আয়োজন করছে ভারত। আগামী বছর অর্থা‍ৎ ২০২৪ সালে সম্মেলন বসবে ব্রাজিলে। আর ২০২৫ সালে সম্মেলন বসবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। ২০২৬ সাল থেকে ফের নতুন রোটেশন শুরু হবে।

নিয়মানুযায়ী, কোন দেশ সম্মেলন আয়োজনের দায়িত্ব পাবে তা ঠিক হয় সাব গ্রুপের বৈঠকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাব গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা ও সৌদি আরব। কিন্তু ওই গ্রুপের মধ্যে আলোচনার আগেই একতরফাভাবে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৬ সালে জি-২০ বৈঠক বসবে ওয়াশিংটনে। আর তাতেই বেজায় খাপ্পা শি চিনফিংয়ের দেশ। কেন প্রতিবার জি-২০ সম্মেলনের আয়োজন আমেরিকা পাবে সেই প্রশ্ন তোলা হয়েছে। সেক্ষেত্রে ওয়াশিংটনের সম্মেলনে চিনের কোনও প্রতিনিধি অংস না নিতে পারেন বলেও জানানো হয়েছে। যদিও চিনের আপত্তি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি বাইডেন প্রশাসন।

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালিতে হঠাৎ গুলির শব্দ, টার্গেটে ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ