শহরে ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে

Share:

নিজস্ব প্রতিনিধি ,লেকটাউন: ডেঙ্গুর পাশাপাশি এবার ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে শহরে। উল্টোডাঙ্গা সংলগ্ন লেকটাউনের দক্ষিণদাড়ি এলাকায় ম্যালেরিয়া মৃত এক বয়স্ক ব্যক্তি। এমনই দাবি প্রতিবেশীদের।দক্ষিণদাড়ি এলাকার বাসিন্দা, রাম বিদ্যা গুপ্ত (Ram Vidya Gupta)। আগস্ট মাসের ৫ তারিখ জ্বর নিয়ে ভর্তি হন বেলেঘাটার আইডি হাসপাতালে। অভিযোগ ওই ব্যক্তির রক্ততে ম্যালেরিয়া ধরা পড়ে। এরপর ৬ই আগস্ট আইডি হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপর তার পরিবার দেহ নিয়ে আদি বাড়ি উত্তরপ্রদেশে চলে যায়। ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কে দক্ষিণদাড়ি অঞ্চলের ওই এলাকার বাসিন্দারা।

এদিকে গত ২৪ ঘন্টায় দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়। একজন তরুণী ও অপরজন অস্থায়ী পুলিশ কর্মীর মৃত্যু হয়।দক্ষিণ দমদম এলাকায় দমদম মতিঝিলের বাসিন্দা কিশোরীর মৃত্যু হয়।মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ দমদম পুরসভা(South Dum Dum Municipality) এলাকার পরপর দুজনের মৃত্যু হয় জ্বরে। শনিবার ভোররাতে দমদম থানার এক অস্থায়ী পুলিশ কর্মীর মৃত্যু হয়। আবার শনিবার দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় দমদম মতিঝিল এলাকার এক কিশোরীর। স্বাভাবিকভাবেই মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানের দুজনের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।বেশ কিছুদিন ধরে দমদম থানার অস্থায়ী পুলিশ কর্মী প্রীতম ভৌমিক জ্বরে আক্রান্ত ছিলেন। ৮ তারিখ সন্ধে সাড়ে সাতটা নাগাদ নাগেরবাজারের একটি নার্সিংহোমে ভর্তি হন।

শনিবার ভোর ৩টে ৪৬ মিনিট নাগাদ তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেট অর্থাৎ মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গুর উল্লেখ করা হয়েছে। মৃত যুবক দক্ষিণ দমদম পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের দেবীনিবাস রোড অঞ্চলের বাসিন্দা ছিলেন।এদিন দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় দমদম মতিঝিলের বাসিন্দা কিশোরী মধু সিংয়ের। হাসপাতাল সূত্রে খবর, ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু (Dengu)শক সিন্ড্রোমের উল্লেখ রয়েছে। হেমারেজিক জ্বরেরও উল্লেখ করা হয়েছ বলে খবর।

হাসপাতাল ও পরিবার সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই জ্বর নিয়ে দমদমের পুরসভার হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। শুক্রবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলেজ স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে জানানো হয়। তখন বেলেঘাটার আইডিতে সানান্তরিত করা হয়েছিল তাকে। এরপর সিসিইউতে ভর্তি করে কিশোরীকে সুস্থ করার চেষ্টা চালান চিকিৎসকরা। কিন্তু কোনও লাভ হয়নি। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ তার মৃত্যু হয়।
যদিও স্থানীয় পৌরসভার পক্ষ থেকে দাবি করা হচ্ছে গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। নিয়মিত নাগরিকদের সচেতন করার পাশাপাশি এলাকায় সাফাই অভিযান চলছে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!