রোনাল্ডোর গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে শেষ ষোলোয় পা রাখল ম্যান ইউ

সমস্যার মধ্যেই খানিকটা স্বস্তি পেলেন ম্যান ইউয়ের ফ্যানেরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে লাগাতার খারপ পারফরম্যান্সের জন্য দিন দু’য়েক আগেই বরখাস্ত করা হয়েছে দলের কোচ ওলে গানার সোলসকারকে। গত শনিবার ওয়ার্টফোর্ডের কাছে হারের পরই তাঁকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেন ক্লাব কর্তৃপক্ষ। তবে এই সমস্যার মধ্যেই খানিকটা স্বস্তি পেলেন ম্যান ইউয়ের ফ্যানেরা।

মঙ্গলবার রাতেই ভিয়ারিয়ালকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পা রাখল রেড ডেভিলসরা। গোল করলেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গ্রুপ পর্বের এই ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেল ম্যান ইউ। স্কোরশিটে নাম লেখালেন স্যাঞ্চোও।

তবে ম্যাচ খুব একটা সহজে জিততে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগের এই দলটি। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত বেশ চাপেই ছিল তারা। ৭৮ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করে এগিয়ে দেওয়ার পর যেন প্রাণ ফিরে পায় ম্যান ইউ। ফ্রেডের বাড়ানো পাস থেকে বল ভিয়ারিয়ালের জালে জড়িয়ে দেন সিআর সেভেন। এবারের চ্যাম্পিয়ন্স লিগের আসরে এই নিয়ে ষষ্ঠ গোলটি করে ফেললেন তিনি। আর সব মিলিয়ে ইউরোপ সেরার আসরে ১৪০টি গোল করা হয়ে গেল পর্তুগিজ অধিনায়কের। একেবারে অন্তিম মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন স্যাঞ্চো। ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো পাস থেকে অনবদ্য একটি শটে বল জালে জড়িয়ে দেন এই ইংরেজ ফরোয়ার্ড।

রেফারি শেষ বাঁশি বাজালে ৫ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্ব নিশ্চিত করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সূত্রের খবর, দ্রুত কোচ নিয়োগ করবে ক্লাব কর্তৃপক্ষ।

 

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স