বেকার যুবদের পথ দেখাচ্ছেন ঠাকুরনগরের রাজু মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছেলেবেলায় সকলেই একটি কবিতা শুনে বড় হয়েছি যে, ‘লেখাপড়া করে যে গাড়িঘোড়া চড়ে সে’। আচ্ছা সত্যিই কি পুঁথিগত বিদ্যা স্বাচ্ছন্দ্যের জীবনযাপনের পথ গড়ে? শুন্য পকেট যখন বাস্তবতা চেনায়, বেকারত্বের যন্ত্রণার চোখের জল যখন রাতের অন্ধকারে ফাঁসের দড়িতে মিশে যায় তখন ছেলেবেলার সেই কবিতা মিথ্যে প্রমাণিত হয়। ডিগ্রি, চাকরি যখন উচ্চবিত্তের কোটি টাকার বিনিময়ে বিক্রিত, কঠোর তপস্যায় শিক্ষিতের মান তখন গিয়ে ঠেকে রাস্তার এককোণায়। হ্যাঁ তেমনই এক শিক্ষিত বেকারের গল্প জানবেন আপনারা।

উত্তর ২৪ পরগণার ঠাকুরনগরের বাসিন্দা রাজু মণ্ডল। ছোট থেকেই মেধাবী। উচ্চমাধ্যমিকে গাইঘাটা ব্লকে সবচেয়ে বেশি নম্বর অর্জন করে সে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির মধ্যে রাজু তাঁর বিষয়টিতে প্রথম হয়ে গোল্ড মেডেল পেয়েছিল। রাজ্যস্তর, কেন্দ্রস্তরে একাধিক চাকরির পরীক্ষা দিয়েও মেলেনি চাকরি। তবু হাল ছাড়েনি রাজু। বেকারত্ব মানেই আত্মহত্যা বা মানসিক বিপর্যস্ত হওয়া নয়। চাইলেই স্বনির্ভর হওয়া যায়। সেই পথ দেখিয়ে রাজু গড়ে তুলেছে “শিক্ষিত বেকার ক্যাফে”। যেখানে সাধ্যের দামের মধ্যেই খাবার ও বন্ধুবান্ধবের সঙ্গে মনোরম পরিবেশে আড্ডা দেওয়ার সুযোগ রয়েছে।

বাবা রাজমিস্ত্রি। মা ঘরের কাজ সামলান। ঘরে ছোট বোন। পড়াশোনা করছে সেও। অনেকসময় বিনা পয়সায় প্রাইভেট টিউশন পড়ান রাজু। বেকারত্বের জীবনে সংসারে আর্থিক সহায়তা দিতে চেয়েছিলেন। তাই লোনের টাকায় চাঁদপাড়া স্টেশনের কাছেই ক্যাফে শুরু করেন। স্বপ্ন ছিল শিক্ষকতা করবেন রাজু। কিন্তু জীবনের কঠিন অঙ্ক প্রতিনিয়ত শিক্ষা দিয়ে চলেছে তাঁকে। পিএইচডি প্রবেশিকা পরীক্ষায় আগেই পাশ করেছেন। তবে স্বপ্ন বাস্তবতা পাবে কিনা সে উত্তর অধরা।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!