ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাংলা তথা দেশের মুখ উজ্জ্বলে বঙ্গ তনয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বপ্ন প্রত্যেকেই দেখে। বড় হওয়ার আশা সকলেরই থাকে। তবে স্বপ্নপূরণ করতে চাই প্রবল জেদ ও অদম্য ইচ্ছাশক্তি। সেই স্বপ্নপূরণই বাস্তবতার সার্থক পেল ২১ বছরের পাওয়ার গার্ল মৌমিতা ঘোষের। কমনওয়েলথের পরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করল মৌমিতা। পাওয়ার লিফটিং এ ব্রোঞ্জ পদক ছিনিয়ে এনে নজির গড়ল হৃদয়পুরের ২১ বছরের বঙ্গ তনয়া। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র মৌমিতাই এই প্রতিযোগিতায় অংশ নেয়। ইউক্রেনের প্রতিযোগীকে পরাস্ত করে ব্রোঞ্জ পদক প্রাপ্তি।

তামিলনাড়ুতে ন্যাশনাল সিলেকশনে প্রথম হয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতার সুযোগ মেলে। ইউরোপ কান্ট্রি রোমানিয়ায় অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেয় মৌমিতা।পূর্বে আন্তর্জাতিক পাওয়ার লিফটিংয়ে চারটি সোনা ও চারটি রূপোর মেডেল অর্জন করেছিল।

ছেলেবেলা থেকেই খেলাধূলা ভালোবাসে মৌমিতা। পাওয়ার লিফটিং নিয়ে আগ্রহ বাড়ে। নিউজিল্যান্ডে যাওয়ার সময় অর্থাভাব ঘটে। ধার করেই স্বপ্নপূরণে যায় মৌমিতা। আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করার ইচ্ছা তাঁর। বাংলার ক্রীড়া প্রেমী মেয়েদের কাছে এক অন্যতম নিদর্শন হয়ে উঠেছে মৌমিতা। মেয়ের সাফল্যে গর্বিত বাবা-মাও।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!