অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, হাইকোর্টে জানাল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুধবার তলব করা হলেও এখনই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানিতে এই আশ্বাস দিয়েছেন ইডির আইনজীবী।

লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে অজানা মাইক্রোসফট এক্সেল ফাইল ডাউনলোডের মামলায় এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে রক্ষাকবচ দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তার পরিপ্রেক্ষিতে ইডির আইনজীবী বলেন, ‘বেশ কিছু তথ্য জানার জন্য বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন করা হয়েছে। শুধু তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিরুদ্ধে কড়া পদক্ষেপের কোনও সম্ভাবনা নেই। সমন পাঠানো মানেই কড়া পদক্ষেপ নয়। ওরা নিজেরাই ভেবে নিচ্ছে গ্রেফতার করা হবে।’

ইডির আইনজীবী আরও বলেন, ‘বিচারপতি অমৃতা সিনহা ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই মামলার অগ্রগতি নিয়ে রিপোর্ট চেয়েছেন। তাই দ্রুত তদন্ত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত তদন্তের স্বার্থেই অভিষেককে ডাকা হয়েছে।’ ওই কথা শুনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেহেতু মৌখিক আশ্বাস দিচ্ছে, তাই আশা করা যায়, অভিষেকের বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ করা হবে না।’ উল্লেখ্য, আগামিকাল বুধবারই ‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক রয়েছে। সদস্য হিসেবে ওই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ইডির তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় কমিটির বৈঠকে যোগ দিচ্ছেন না তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা