কোয়েল, মিমিদের দিয়ে পুজো উদ্বোধন করাতে চান, তাঁদের পারিশ্রমিক জানেন?

তবে এই বছরের হিসাব বলছে, এবার ফেমাস পুজো মণ্ডপেগুলির উদ্বোধনে থাকতে পারেন অভিনেত্রী কোয়েল মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, অঙ্কুশরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র ৩৫ দিন বাকি। এরপরেই আলোতে আলোতে সেজে উঠবে গোটা পশ্চিমবঙ্গ। দুর্গাপুজো বলে কথা! এই চারদিন সমস্ত দুঃখ কষ্ট ভুলে একেবারে খুশিতে মেতে উঠবেন গোটা রাজ্যবাসী। পাড়ায় পাড়ায় দেবীর আরাধনায় মজে যাবেন সকলে। যাই হোক সামনেই বিশ্বকর্মা পুজো। অর্থাৎ মায়ের আগমনের প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গিয়েছে। সেই সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন ক্লাব কর্তারাও। কেন, কারণ একটাই, এবার পুজো উদ্বোধনে টলিপাড়ার কোন তারকাকে আনা যায়। আর তা জানতে স্থানীয় বাসিন্দাদেরও উৎসাহ থাকে তুঙ্গে।

যদিও পুজোর মণ্ডপে কোন তারকা হাজির হবেন, তা সম্পূর্ণটাই নির্ভর করে ক্লাব এবং উদ্যোক্তাদের বাজেটের উপর। সাধারণত, গ্রামে গ্রামে পুজো উদ্বোধনের জন্য টেলি তারকাদেরই বেশি ডাক পড়ে। যেমন ধরুন, পাখি, রাসমণি, মিঠাই, জগদ্ধাত্রী। আর বিগত কয়েক বছরে ছোট পর্দার অভিনেত্রীদের ভিড়ে যেন দাম কমে গিয়েছে বড় পর্দার নায়ক-নায়িকাদের। তবে এই বছরের হিসাব বলছে, এবার ফেমাস পুজো মণ্ডপেগুলির উদ্বোধনে থাকতে পারেন অভিনেত্রী কোয়েল মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, অঙ্কুশরা। আর স্বাভাবিকভাবেই যাদের পারিশ্রমিক আকাশছোঁয়া। পাড়ার ক্লাব থেকে শুরু করে নামী আবাসনগুলোতেও চলে তারকাদের নিয়ে আসার পরিকল্পনা।

আসলে এখন বহু তারকারাই রাজনীতিতে যোগ দিয়েছেন। তাই রাজনৈতিক রেষারেষির জন্য অনেক জায়গাতেই ডাক পড়ে না বড় পর্দার তারকাদের। সেই শূন্যস্থান পূরণ করেছিলেন ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীরা। তবে এবার ছোট পর্দার পাশাপাশি বড় পর্দার তারকারাও পুজোর উদ্বোধনে থাকতে পারেন। যাই হোক, আপনিও কি চান, আপনার পাড়াতেও প্রিয় তারকারা আসুক, তাহলে আগেভাগেই জেনে নিন, তাঁদের বাজেট! 

এবার যেমন চাহিদা রয়েছে, বড় পর্দার কোয়েল, মিমি চক্রবর্তী, শ্রাবন্তী, ছোট্ট পর্দার দীপা, জগদ্ধাত্রীএরও। সূত্রের দাবি, পুজো উদ্বোধনের জন্য ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের নায়িকা স্বস্তিকা ঘোষের পারিশ্রমিক ৫০ হাজার টাকা। তেমনই চাহিদা জগদ্ধাত্রী অর্থাৎ অঙ্কিতা মল্লিকেরও।

দেখে নিন পুরো তালিকা….. 

কোয়েল মল্লিক- ৫ লাখ টাকা 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়- ৩ লাখ টাকা 

দেব- ৩ লাখ টাকা 

মিমি- আড়াই লাখ টাকা 

শুভশ্রী-২ লাখ টাকা 

শ্রাবন্তী- ২ লাখ টাকা 

অঙ্কুশ- ২ লাখ টাকা 

সায়ন্তিকা- দেড় লাখ টাকা 

যশ দাশগুপ্ত- দেড় লাখ টাকা 

অঙ্কিতা মল্লিক- ৫০ হাজার টাকা 

স্বস্তিকা ঘোষ- ৫০ হাজার টাকা 

দিতিপ্রিয়া রায়- ১ লাখ টাকা 

শুভস্মিতা মুখোপাধ্যায়- ৪০ হাজার টাকা 

সৃজলা গুহ- ৪০ হাজার টাকা 

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক