বিধ্বংসী বন্যায় লিবিয়ায় মৃতের সংখ্যা ছাড়াল ১১,০০০

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাকৃতিক দুর্যোগের ত্রাস দেখছে লিবিয়া। মৃত্যুমিছিলের মাঝে শুধুই পরিজন হারানোর বেদনা। যত দূর চোখ যায়, তত দূর শুধু মৃতদেহ। ঘরবাড়ির ধ্বংসস্তূপ, কাদাজল, রাস্তাঘাটে পড়ে রয়েছে মৃতদেহ। এমনকি সমুদ্রেও ভাসতে দেখা যাচ্ছে দেহ। লিবিয়ার উত্তর উপকূল ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেরনা শহর। নগরটি যেন মৃত্যুপুরী হয়ে উঠেছে। সর্বশেষপ্রাপ্ত তথ্য অনুযায়ী, এই শহরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩০০। নিখোঁজদের খোঁজে এখনও অনুসন্ধান চলছে। দেশটির রেড ক্রিসেন্টের সেক্রেটারি ম্যারি এল-ড্রেস জানান, ভূমধ্যসাগরীয় শহরটিতে এখনো ১০ হাজার ১০০ জন মানুষ নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই লিবিয়া প্রশাসনের অনুমান।

বন্যার জল সরে যেতেই লিবিয়ায় দৃশ্যমান হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে যেন গোটা শহর ধ্বংস্তূপে পরিণত হয়েছে। ধসে গেছে রাস্তা-ঘাট। জলের স্রোতে ভেসে গেছে অসংখ্য গাড়ি। ইতালি, স্পেন, জার্মানি, মিসর, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যেই দেশটিতে সহায়তা পাঠাতে শুরু করেছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২০ লাখ মার্কিন ডলারের সহায়তা তহবিল গঠন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শনিবার(৯ সেপ্টেম্বর)লিবিয়ার বেনগাজি, সুসে, আল বায়দা, আল মার্জ ও দেরনা শহরে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। বিপর্যস্ত হয় জনজীবন। গাড়ির ওপরে, উঁচু জায়গায় বসে থেকে মানুষ নিজেদের রক্ষা করার চেষ্টা করছে।  রাস্তাঘাটের বেহাল দশা। প্রায় ১০ ফুট উচ্চতা পর্যন্ত জল উঠেছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। রাস লানুফ, জুয়েতিনা, ব্রেগা ও এস সিদরা, লিবিয়ার চারটি বড় তেল বন্দরই শনিবার সন্ধ্যা থেকে তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর গ্রিসের উপকূলে ভূমধ্যসাগরের উপর তৈরি হয়েছিল ঝড় ‘ড্যানিয়েল’। এর ফলে ৫ এবং ৬ সেপ্টেম্বর গ্রিসে রেকর্ড বৃষ্টিপাত ঘটে। ‘ড্যানিয়েল’ ক্রমে শক্তি সঞ্চয় করে লিবিয়ার দিকে অগ্রসর হয় এবং ক্রমে ‘মেডিকেন’-এ পরিণত হয়। গ্রিসে আঘাত হানার পর ঘূর্ণিঝড় ড্যানিয়েল ভূমধ্যসাগরে প্রবেশ করে।

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা