বানভাসিদের জন্য নিজের সঞ্চয়ের ৫১ লক্ষ টাকা দান হিমাচলের মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাহাড়ি রাজ্য হিমাচল। প্রাণ হারিয়েছেন ২৬০ জনের বেশি। সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন কয়েক হাজার পরিবার। অভিভাবক হিসেবে বানভাসিদের পাশে দাঁড়াতে নিজের সঞ্চয়ের ৫১ লক্ষ টাকা দান করলেন রাজ্যের কংগ্রেসি মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। শুক্রবার নিজের বাসভবন ‘ওক ওভার’-এ রাজ্যের মুখ্যসচিব প্রবোধ সাক্সেনার হাতে ৫১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য গঠিত ‘আপদা রাহাত কোষ’ তহবিলে ওই অর্থ দান করেছেন তিনি। চেক হস্তান্তরের সময়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পত্নী কমলেশ ঠাকুর।

এই প্রথম নয়। কয়েকদিন আগেই রাজ্যে বিধ্বংসী বন্যা মোকাবিলায় ‘রাজ্য ত্রাণ তহবিল’-এ ১১ লক্ষ টাকা দান করার পাশাপাশি এক বছরের বেতন দানের ঘোষণাও করেছিলেন হিমাচলের মুখ্যমন্ত্রী। কষ্ট করে তিলে তিলে জমানো সঞ্চয় থেকে ৫১ লক্ষ টাকা দান করার প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিধ্বংসী বন্যায় ২৬০ জনকে হারিয়েছি আমরা। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা কী তা আমি বুঝি। তাই আমার পক্ষে যতটুকু সহায়তা করা সম্ভব ছিল, তা করেছি।’

রাজ্যের বিধ্বংসী বন্যা মোকাবিলায় যেভাবে সাধারণ মানুষ থেকে সরকারি কর্মচারিরা এগিয়ে এসেছেন তারও ভূয়সী প্রশংসা করেছেন সুখু। তাঁর কথায়, ‘ছোট-ছোট শিশুরা তাদের পিগি ব্যাঙ্ক ভেঙে আপদা রাহাত কোষে অর্থ জমা দিচ্ছে। সরকারি কর্মচারিরা তাদের বেতন দিয়েছেন, সমাজের বিভিন্ন পেশার মানুষ স্বেচ্ছায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সম্মিলিত প্রচেষ্টায় এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারব বলে বিশ্বাস করি।’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা