অ্যামাজনের জঙ্গলে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ যাত্রীর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্রাজিলের অ্যামাজনে বিমান বিধ্বস্ত। ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জন বিমানযাত্রীর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে বিমানটির জরুরি অবতরণের সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন অ্যামাজনাস রাজ্যের নিরাপত্তা সচিব ভিনিসিয়াস আলমেদা।

বার্সেলোসের জনপ্রিয় পর্যটন শহর বার্সেলোসে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দ্রুত অবতরণের চেষ্টা করা হচ্ছিল। প্রবল বৃষ্টির মধ্যে বিমানটি শহরের দিকে আসছিল। দৃশ্যমানতা কম থাকায় অসাবধানতাবশত রানওয়ের মধ্যে অবতরণ করানো হয় বিমানটি। ল্যান্ডিং স্ট্রিপের বাইরে গিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। ১২ জন যাত্রী ও ২ ক্রু সদস্যের মৃত্যু হয়। নিহত যাত্রীরা সকলেই ব্রাজিলিয়ান পুরুষ। মাছ ধরার উদ্দেশ্যে এই অঞ্চলে ভ্রমণে আসছিলেন বলে জানা গিয়েছে।

গভর্নর উইলসন লিমা ‘এক্স’ অ্যাকাউন্টে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিমান বিধ্বস্ত হওয়ায় পর থেকেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধারে নেমেছেন বলে জানান তিনি।

বিমানটি মানাউস থেকে বার্সেলোসের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। এই সময়ে বার্সেলোসের উদ্দেশ্যে আসা দুটি বিমানকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মানাউসে ফিরে যেতে হয়। ঘটনার তদন্ত করবে ব্রাজিলের বিমান বাহিনী এবং পুলিশ। রবিবার নিহতদের শনাক্তকরণের জন্য রাজ্যের রাজধানীতে নিয়ে যাওয়া হবে।

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা