বাগুইআটির শাস্ত্রী বাগানের নীল আকাশে উড়ল আট ফুট লম্বা ঘুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগুইহাটি: প্রায় ৮ ফুট লম্বা একটি ঘুড়ি। ওড়াতে লাগবে ১০ জন।বিশ্বকর্মা পুজোর আগের দিন বাগুইহাটি শাস্ত্রী বাগানের(Shastribagan) পুজোয় ওড়ানো হল এই প্রকাণ্ড ঘুড়ি । বার্তা দিতে যে পুজো আসছে।ঘুড়ি ওড়ানো ছোট বড় সবার কাছে একটা আনন্দের জিনিস তাই ঘুড়ি হল মুক্তির পথিক।আকাশ হল একটি জগৎ , সেখানে ঘুড়ি উড়ানো সবার কাছে আনন্দের ব্যাপার।আকাশের এই মুক্তির পথিক হলো ঘুড়ি(Kite) । ‘স্কাই ইজ দ্যা লিমিট’ এটাই হল শাস্তি বাগান দুর্গাপূজা কমিটির কথা। 

৪০ তম বর্ষে পদার্পণ করল এবারের পুজো থিম হল সাধনা(Sadhana) । আমরা বর্তমানে মানুষজন শুধুমাত্র অর্থ রোজগারের দিকেই ছুটছি আমরা যে কাজটা করি না কেন সেই কাজটাকে ভালবাসতে ভুলে গেছি কাজটা ভালবেসে নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু তৈরি করা এবং সেই আনন্দটা পেতে ভুলে যাচ্ছি এই পুজোর থিমে বলা হয়েছে নিজের কাজটাকে ভালোবেসে নতুন কিছু সৃষ্টি করা বিধান নগর কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে শাস্ত্রীবাগান পুজো কমিটির এবার পুজোর থিম ‘সাধনা’। এবার তারা তাদের পুজোর মধ্যে দিয়ে সমাজকে এই বার্তাই দিতে চাইছে যে শুধু টাকার পেছনে ছুটলে হবে না। যে যে কর্মে লিপ্ত সেই কর্মের প্রতি তাকে ভালোবাসা এনে দায়বদ্ধতা বাড়াতে হবে। যাতে আগামী প্রজন্মকে কিছু দিয়ে যেতে পারে।

শুধুমাত্র পেশাদারিত্ব বজায় রেখে টাকা রোজগারের নেশায় নিজেকে নিয়োজিত করলে হবে না ভালবেসে কাজ করতে হবে কর্মে নিজেকে নিয়োজিত করতে হবে মন প্রাণ দিয়ে। বিশ্বকর্মা পুজোর (Vishakarma Puja)আগের দিন এই ৮ ফুট লম্বা ঘুড়ি আকাশে উড়িয়ে তাদের বার্তা হল ঠিক ঘুড়ির মতো ফোকাস করতে হবে নিজের জীবনকে। আকাশে(Sky) ঘুড়ি ওড়ার পর লাটাই এর সুতো নিয়ে যেমন শুধুমাত্র নিজের ঘুড়িকে ফোকাস করা হয়, তেমনি জীবনকেও ঠিক সেভাবেই সামনে এগিয়ে নিয়ে যেতে ফোকাস করতে হবে। যাতে ফোকাস লক্ষ্যভ্রষ্ট না হয়। পুজো আসছে এই বার্তা দিতে প্রায় আট ফুট লম্বা যে ঘুরি শাস্ত্রী বাগানের পক্ষ থেকে ওড়ানো হয়, সেই কর্মসূচিতে কচিকাঁচা থেকে সব বয়সের মানুষের উপস্থিতি ছিল এদিন নজর কাড়ার মত।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!