সলমন খানের নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতারণার অভিযোগে অভিযুক্ত বলিউড অভিনেত্রী জারিন খান। লক্ষ লক্ষ টাকা নিয়েও বাংলার অনুষ্ঠানে তিনি আসেননি। সেই অভিযোগের প্রেক্ষিতেই ২০১৮ সালে মামলা দায়ের করেছিল কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। এবার সেই মামলার ভিত্তিতেই কলকাতায় গ্রেফতারি পরোয়ানা(Arrest Warrant) জারি হল সলমন খানের নায়িকা জারিন খানের(Zarin Khan) বিরুদ্ধে। বলিউডের এই অভিনেত্রীর বিরুদ্ধেই কলকাতা পুলিশ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। 

ইতিমধ্যে শিয়ালদহ আদালতে জারিন খানের বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেই চার্জশিটের ভিত্তিতে। পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন জারিন খান। উত্তর ২৪ পরগনার বারাসত(Barasat) ও কলকাতার ৬টি কালীপুজোর উদ্বোধন করার চুক্তি হয়েছিল। তবে জারিনের ম্যানেজার টাকা নিলেও কলকাতায় আসেননি তিনি।

উলটে যেদিন কলকাতায় আসার কথা ছিল, সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পিছতে থাকেন। শুধু তাই নয়, ওই ইভেন্ট সংস্থার দাবি, ফোনেই জারিন খান হুমকি দেন, “কেন যাব বাংলায়? তোমাদের সংস্থা মুম্বইয়ে(Mumbai) কী করে কাজ পায়, দেখে নেব।” সেই পরিপেক্ষিতেই গোটা বিষয়টি করায় আদালত অবধি। অবশেষে জারি হল গ্রেফতারি পরোয়ানা।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক