প্রতারণার অভিযোগ নিয়ে মুখ খুললেন সলমনের নায়িকা

আইনজীবীর সঙ্গে বিষয়টির স্পষ্টতার জন্য তিনি পরীক্ষা করছেন। এছাড়াও তিনি আরও তথ্যের জন্য তাঁর জনসংযোগ দলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেত্রী জারিন খান, যিনি সলমান খান এবং অক্ষয় কুমারের সঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত। গতকাল কলকাতা আদালত অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আইনি সমস্যার মুখে পড়েছেন অভিনেত্রী। এই মামলাটি ২০১৮ সালের অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলার সঙ্গে জড়িত৷ রিপোর্ট অনুযায়ী, লক্ষ লক্ষ টাকা নিয়েও বাংলার একটি অনুষ্ঠানে অভিনেত্রী আসেননি। যেখানে তাঁর বিশেষ অতিথি হিসেবে ফিতে কাটার কথা ছিল। তখনই অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করেছিল কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। এবার সেই মামলার ভিত্তিতেই কলকাতায় গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি হল সলমন খানের নায়িকা জারিন খানের(Zarin Khan) বিরুদ্ধে।

কলকাতার শিয়ালদহ আদালতে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তদন্তকারী অফিসার তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছেন। জারিন খানকে বারবার আদালতে হাজির হতে বললেও তাঁর অনুপস্থিতির কারণে আদালত অবশেষে অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন জারিন খান। উত্তর ২৪ পরগনার বারাসত(Barasat) ও কলকাতার ৬টি কালীপুজোর উদ্বোধন করার চুক্তি হয়েছিল তাঁর সঙ্গে। তবে জারিনের ম্যানেজার টাকা নিলেও কলকাতায় আসেননি তিনি।

উলটে যেদিন কলকাতায় আসার কথা ছিল, সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পিছতে থাকেন। শুধু তাই নয়, ওই ইভেন্ট সংস্থার দাবি, ফোনেই জারিন খান হুমকি দেন, “কেন যাব বাংলায়? তোমাদের সংস্থা মুম্বইয়ে(Mumbai) কী করে কাজ পায়, দেখে নেব।” তবে গ্রেপ্তারি পরোয়ানার জবাবে, জারিন খান বিস্ময় প্রকাশ করে দাবি করেছেন যে, এটি সম্পর্কে কোনও পূর্ব জ্ঞান ছিল না তাঁর। আইনজীবীর সঙ্গে বিষয়টির স্পষ্টতার জন্য তিনি পরীক্ষা করছেন। এছাড়াও তিনি আরও তথ্যের জন্য তাঁর জনসংযোগ দলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

সেদিন অনুষ্ঠানে কেন যেতে পারেননি জারিন, সেই কারন ব্যাখ্যা করে তিনি বলেন যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তিত্বদের উপস্থিতিতে তাঁর যাওয়ার কথা ছিল কলকাতায়। কিন্ত পরে তাঁর দল বুঝতে পারেন যে, এটি একটি ছোট ঘটনা ছিল, ভ্রমণ এবং বাসস্থান সংক্রান্ত ভুল যোগাযোগ ছিল। ফলস্বরূপ, তিনি ইভেন্টে যোগদান না করার সিদ্ধান্ত নেন। পুলিশ সূত্রের খবর, জারিন খান স্থানীয় আদালতে অনুষ্ঠান আয়োজকদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন। যদিও তদন্তের পর অভিনেত্রী ও তাঁর ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। ম্যানেজার জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়ে জামিনের আবেদন করলেও জারিন খান শুনানিতে অংশ নেননি বা জামিনের আবেদন করেননি।

 

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

ফাইনালের আগে সেমিফাইনাল! কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন ঘিরে উৎসবের আমেজ

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা