শিণ্ডে সেনার বিধায়কদের সদস্যপদ খারিজ নিয়ে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত, নির্দেশ শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে গোষ্ঠীর নেতৃত্বাধীন শিবসেনা বিধায়কদের সদস্যপদ খারিজ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে গড়িমসি করায় শীর্ষ আদালতের তোপের মুখে পড়লেন মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ রাহুল নারভেকর। সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষের উদ্দেশে বলেছে, ‘সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা যাবে না। কারণ এতে সংবিধানের দশম তফশিলকে লঙ্ঘন করা হবে।’ একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যেই সদস্যপদ খারিজের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যও বিধানসভার অধ্যক্ষকে নির্দেশও দিয়েছে ডিভিশন বেঞ্চ।

গত ১১ মে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠীর আবেদনের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে-সহ বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের সদস্যপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ রাহুল নারভেকারকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। কিন্তু সেই নির্দেশের চার মাস কেটে যাওয়ার পরেও শিণ্ডে সেনার বিধায়কদের সদস্যপদ খারিজের বিষয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়ায় ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হন উদ্ধব ঠাকরে।

তাঁর দায়ের করা মামলার শুনানিতে এদিন বিধানসভার অধ্যক্ষ রাহুল নারভেকরের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘মিস্টার এসজি (সলিসিটর জেনারেল), তাঁর (মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ) এতদিনে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু তিনি তা করেননি। গত ১১ মে আদালতের রায়ের পরে এতদিন তিনি কী করছিলেন?’ এর পরেই আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষকে সময়সীমা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত।   

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’