কালিয়াচকে বোলতার কামড়ে মৃত্যু কৃষকের ,আহত আরও ৪

Share:

নিজস্ব প্রতিনিধি,কালিয়াচক: বোলতার কামড়ে মৃত্যু হল এক কৃষকের। আহত হয়েছেন পরিবারের আরো চার সদস্য। চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার মালদা জেলার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির নলদহরী এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই কৃষকের নাম খগেন মন্ডল ,বয়স ৬৫ বছর। পরিবারের রয়েছে স্ত্রী এক মেয়ে ও দুই ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা গেছে ,অন্যান্য দিনের মতো আজ সকালেও সে নিজের জমিতে কাজ করতে যায়। জমির পাশেই একটি গাছে বোলতার চাক ছিল বলে জানা যায়। কাজ করতে গিয়েই একাধিক বোলতার কামড়ে গুরুতর অসুস্থ হন ওই কৃষক। কৃষকের চিৎকার শুনে আশেপাশের অন্যান্য কৃষকেরা ছুটে আছেন এবং পরিবারের সদস্যদেরকে খবর দেন।

পরিবারের সদস্যরা ওই কৃষককে বাঁচাতে গেলে কৃষকের স্ত্রী চপলা মন্ডল বয়স পঞ্চাশ বছর, ছেলে সজল মন্ডল বয়স (২৭)বছর, দুই মেয়ে কোয়েল মন্ডল বয়েস (২২) বছর, পায়েল মন্ডল বয়স(২১) বছর গুরুতর আহত হন।তড়িঘড়ি সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে অবস্থার অবনতি হলে খগেন মন্ডল নামে ওই কৃষককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

জরুরী বিভাগের চিকিৎসকেরা ওই কৃষককে মৃত বলে ঘোষণা করে। মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এইদিকে আহতরা বর্তমানে চিকিৎসাধীন স্থানীয় হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত কৃষকের পরিবার সহ গোটা এলাকায়।

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার