গণেশ বন্দনায় মেতে উঠলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু

Share:

নিজস্ব প্রতিনিধি,লেকটাউন: উল্টোডাঙা সংলগ্ন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মঙ্গলবার সকলের সাথে গণেশ পুজোয় মেতে উঠলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু । আজ সারা দেশের পাশাপাশি এই রাজ্যেও মহা সমারোহে পালিত হচ্ছে গণেশ চতুর্থী(Ganesh Chaturthi) উৎসব । গণেশ পুজো মূলত মুম্বাইবাসীদের প্রধান পুজো হলেও এখন এই রাজ্যেও গণেশ পুজো সাড়ম্বরে পালিত হচ্ছে সর্বত্র।

এই রাজ্যের সাধারণ মানুষ যেমন মেতে উঠেছেন গণেশ পুজোতে তার সাথে রাজ্যের সেলিব্রিটি, নেতা মন্ত্রীরাও আনন্দের সাথে পালন করছেন ।লেকটাউনর(Laketown) শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো সব সময় সকলের নজর কাড়ে । তবে দুর্গাপুজোর আগে সব কাজ আরো শুভ করতে গণেশ পুজো(Ganesh Puja) পালিত হচ্ছে এখানে ।এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে(Sree Bhumi Sporting Club) সকলের সাথে গণেশ পুজোয় মেতে উঠলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু(Minister Sujit Bose) ।

নিজের হাতে গণেশকে আরতী করলেন দমকল মন্ত্রী। এদিন তিনি সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানান । একই সঙ্গে তিনি বলেন কোন ভালো কাজ করার আগে গণেশ বন্দনা করা উচিত। মন্ত্রী ও জানান এবার শ্রীভূমি স্পোটিং ক্লাবের প্রতিবেশীরা ধীরে ধীরে দুর্গাপুজোয় মেতে উঠবেন। শুরু হবে তাদের চরম ব্যস্ততা। তারই সূচনা হলো গনেশ চতুর্থী থেকে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!