আন্তর্জাতিক সম্মানে ভূষিত বসিরহাটের গণিতের অধ্যাপক

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: বিশ্বের মানচিত্রে গণিত চর্চায় স্থান করে নিলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট কলেজের(Bashirhat College) গণিতের অধ্যাপক সুজিত মণ্ডল (Sujit Mondal)। গবেষণায় ক্যালিফোর্নিয়ায় স্টান্ডফোর্ড ইউনিভার্সিটি তালিকায় স্থান করে নিয়েছেন বসিরহাট কলেজের গণিতের সহকারী অধ্যাপক সুদীপ মণ্ডল। গর্বিত বসিরহাট কলেজের অধ্যাপক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা। আন্তর্জাতিক সম্মানে ভূষিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরেই  সুদীপবাবুকে নিয়ে শুরু হয়েছে উচ্ছ্বাস।   

বসিরহাটের বাদুড়িয়া ব্লকের (Baduria Block) চাতরা গ্রাম পঞ্চায়েতের ঘোষপুর গ্রামের বাড়ি সুদীপবাবু হতদরিদ্র পরিবারের সন্তান। নুন আনতে পান্তা ফুরানো সংসারে ছোট থেকেই স্বপ্ন দেখতেন, গণিত নিয়ে চর্চা করবেন। ছোটবেলা থেকে গণিতের ওপর দক্ষতা ছিল । তাই আজকে বিশ্বের দরবারে গণিত চর্চা স্বীকৃতি প্রদান পেলেন মণ্ডল পরিবারের কৃতী সন্তান। আর সুদীপের এমন সাফল্যে যেমন গর্বিত তাঁর বাবা-মা, তেমনই গর্বিত গ্রামবাসীরাও। 

অধ্যাপকের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বহু ছাত্রছাত্রীরা আগামীদিনের স্বপ্ন দেখছেন দেশ তথা বিশ্বের দরবারে তাদের সাফল্য তুলে ধরার। বসিরহাট কলেজের অধ্যক্ষ অশোক কুমার মণ্ডল (Dr.Ashok Mondal) বলেন, ‘সুদীপবাবুর গণিতের উপরে দক্ষতা সত্যিই বিস্ময়কর। তাঁর কারণেই বিশ্বের দরবারে বসিরহাট কলেজের নাম জ্বলজ্বল করছে। আমরা সবাই গর্বিত। আগামী দিনে তাঁর আরও সাফল্য কামনা করছি।’

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!