ভোট ঠেকাতে হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারে বিজেপি

বিজেপি যাই করুক না কেন এখন আর তাঁদের পক্ষে কলকাতা পুরনিগমের নির্বাচন ঠেকানো সম্ভব নয়। তাঁরা হাইকোর্টে পুরনির্বাচন নিয়ে যে মামলা ঠুকেছে সেখানে কোথাও পুরনির্বাচনের ওপর স্থগিতাদেশ চাওয়ার আর্জি জানানো হয়নি। তাই আদালতও কোনও স্থগিতাদেশ দেয়নি। বিজেপির এখন আঙুল কামড়ানো ভিন্ন কিছুই করার নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুমান সত্যি করে কলকাতা হাইকোর্ট অভিমুখেই দৌড় দিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। লক্ষ্য যেনতেন ভাবে কলকাতা পুরনিগমের ভোট ঠেকিয়ে দেওয়া, ঠিক যেভাবে পদ্মপাল তথা বাংলার ছোটলাট রাজভবননিবাসী হাওড়া পুরনিগমের ভোট আটকে দিয়েছেন। সেই পদ্ধতিতেই এখন কলকাতার ভোট ঠেকাতে উঠে পড়ে লেগেছে বঙ্গ বিজেপি। ঠিক এক বছর আগেই কিন্তু ছিল সম্পূর্ণ অন্য ছবি। তখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দৌড়ে বেড়িয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। ঠুকেছিল একের পর এক মামলা যাতে কোভিড আবহেও পুরভোট করানো যায়। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে মহা হারের পরে এখন তাঁরাই উঠে পড়ে লেগেছে পুরভোট ঠেকিয়ে দিতে। কেননা তাঁদের অবস্থা এখন বিধ্বস্তেরও অধম দশা। এই অবস্থায় কলকাতায় পুরনির্বাচন হলে তাঁরা না পারবে সব ওয়ার্ডে প্রার্থী দিতে না পারবে জয়ের মুখ দেখতে। নিজেদের সেই দুরাবস্থা যাতে ঠেকানো যায় তার জন্য এখন তাঁরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন যাতে পুরভোট ঠেকানো যায়।

এদিন সকালেই রাজ্য নির্বাচন কমিশন কলকাতা পুরনিগমের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানেই বলা হয়েছে আগামী ১৯ ডিসেম্বর পুরনির্বাচনের ভোট নেওয়া হবে। ভোটের জন্য এদিন থেকেই মনোনয়ন দাখিলের কাজ শুরু হয়ে যাচ্ছে। মনোনয়ন দাখিলের শেষ দিন ১ ডিসেম্বর। অর্থাৎ বিজেপির হাতে মাত্র ৭দিন সময় থাকছে। এই সময়ের মধ্যেই কলকাতার ১৪৪টি ওয়ার্ডে প্রার্থী খুঁজে তাঁদের মনোনয়ন দাখিলের কাজ সেরে ফেলতে হবে। এত কম সময়ের মধ্যে এই কাজ সেরে ফেলা যে বঙ্গ বিজেপির নেতৃত্বের পক্ষে সম্ভব নয় সেটা বুঝেই এখন হাইকোর্টে দৌড় দিয়েছে বিজেপি নেতৃত্ব। হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা তাঁরা চাইছেন তাঁরা আগেই পুরনির্বাচন নিয়ে যে মামলা ঠুকেছেন তা এদিনের মধ্যেই যেন নিষ্পত্তি করা হয়। মাননীয় প্রধান বিচারপতি বঙ্গ বিজেপি নেতৃত্বকে এদিন দুপুর ১টার সময় সময় দিয়েছেন। সেখানেই তিনি বঙ্গ বিজেপির বক্তব্য শুনবেন ও ওই মামলা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তবে ঘটনা হচ্ছে এটাই, একবার নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেলে তা প্রত্যাহার করা যায় না। তাই হাইকোর্টে কার্যত ধর্না দিয়েও বিজেপি আদৌ কিছু সুবিধা করতে পারবে কিনা তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে।

তবে আইনজীবীরা জানিয়েছেন, কলকাতা পুরনিগমের নির্ঘন্ট প্রকাশের ক্ষেত্রে কোথাও আইনলঙ্ঘণের ঘটনা ঘটেনি। তাই আদালতের পক্ষেও এখানে স্বাধীন নির্বাচনী সাংবিধানিক সংস্থা হিসাবে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করাও কার্যত অসম্ভব। তাই বিজেপি যাই করুক না কেন এখন আর তাঁদের পক্ষে কলকাতা পুরনিগমের নির্বাচন ঠেকানো সম্ভব নয়। তাঁরা হাইকোর্টে পুরনির্বাচন নিয়ে যে মামলা ঠুকেছে সেখানে কোথাও পুরনির্বাচনের ওপর স্থগিতাদেশ চাওয়ার আর্জি জানানো হয়নি। তাঁদের দাবি ছিল ফেব্রুয়ারি মাসে ১ দিনেই সব পুরসভার নির্বাচন করাতে হবে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে। তাই গতকাল ওই মামলার শুনানিতে আদালতও কোনও স্থগিতাদেশ দেয়নি। সেই সঙ্গে মামলার শুনানির দিনক্ষণও পিছিয়ে দেয় আদালত। আর যেহেতু কোনও স্থগিতাদেশ জারি হয়নি তাই এদিন রাজ্য নির্বাচন কমিশনও কলকাতা পুরনিগমের নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। তাই বিজেপির পছন্দ হোক বা না হোক এখন তাঁদের আঙুল কামড়ানো আর দেওয়ালে মাথা ঠোকা ভিন্ন কিছুই করার নেই।

আসল কথা একুশের বিধানসভা নির্বাচনে গোহারা হারের পরে বিজেপি সাংগঠনিক অবস্থা এখন বালির বাঁধ হয়ে দাঁড়িয়েছে। তুলনায় সংগঠন কিছুটা হলেও মজবুত রয়েছে বামেদের। তাই তাঁরা এই নির্বাচনী ঘোষণা নিয়ে কোনও বিরোধীতা করেনি। কিন্তু বঙ্গ বিজেপির নেতৃত্ব খুব ভালই জানেন তাঁদের সংগঠনে এখন রাহুর দশা চলছে। ৭ দিনের মধ্যে তাঁরা কোনও ভাবেই কলকাতার ১৪৪টি ওয়ার্ডে প্রার্থী খুঁজে দাঁড় করাতে পারবেন না। তাই নিজেদের মুখরক্ষা করতে এখন তাঁরা হাইকোর্টের প্রধান বিচারপতির শরণাপন্ন হয়েছেন। যদি ভোট ঠেকানো যায়, এই লক্ষ্য নিয়ে।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা