সম্পর্ক তলানিতে কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল নয়াদিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খলিস্তানি জঙ্গি হত্যাকাণ্ড নিয়ে নয়াদিল্লি ও কানাডার সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই প্রেক্ষিতেই কানাডাকে প্রবল ধাক্কা ভারতের। কানাডিয়ান নাগরিকদের জন্য অনির্দিষ্টকালের ভিসা পরিষেবা বন্ধ করল নয়াদিল্লি।

ভিসা আবেদন পরিচালন সংস্থা বিএলএস  ইন্টারন্যাশনাল তাঁদের কানাডিয়ান ওয়েবসাইটে জানিয়েছে, ভারতীয় মিশনের বিজ্ঞপ্তি অনুসারে ২১ সেপ্টেম্বর ২০২৩ থেকে কার্যকরী কারণে অনির্দিষ্টকালের জন্য ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ভিসা পরিষেবা বন্ধ থাকবে। উল্লেখ্য, করোনা মহামারির পর এই প্রথম ভারত ভিসা পরিষেবা স্থগিত রেখেছে।

সম্প্রতি , খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় নয়াদিল্লির সঙ্গে কানাডার সঙ্ঘাত তুঙ্গে পৌঁছছে। সোমবারই অটোয়ায় নিযুক্ত এক ভারতীয় দূতকে বহিস্কার করে জাস্টিন ট্রুডো সরকার। বদলা হিসেবে মঙ্গলবার নয়াদিল্লিতে কানাডা দূতাবাসের এক শীর্ষ কূটনীতিবিদকে বহিষ্কার করার পাশাপাশি পাঁচ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দিল্লিতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে তলব করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরা।

বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “ভারতে কানাডার হাই কমিশনারকে তলব করা হয়। ভারতে কানাডিয়ান কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়। আগামী পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট কূটনীতিবিদকে ভারত ত্যাগ করতে বলা হয়েছে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কানাডিয়ান কূটনীতিবিদের হস্তক্ষেপ এবং ভারতবিরোধী কার্যকলাপে সম্পৃক্ততার কারণে এই সিদ্ধান্ত।”

কানাডার সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, ‘আমি একটি অত্যন্ত গুরুতর বিষয়ে সংসদকে সচেতন করতে চাই। আমি বিরোধী দলের নেতাদের সরাসরি জানিয়েছি। কিন্তু, আমি এখন সব কানাডাবাসীকে বলতে চাই। গত কয়েক সপ্তাহ ধরে কানাডার নিরাপত্তা সংস্থাগুলি সক্রিয়ভাবে কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জরের খুনের তদন্ত চালাচ্ছে। ওই তদন্তে ভারতের যোগসূত্র খুঁজে পাওয়া গিয়েছে।’

মঙ্গলবার মুখ খোলে ভারতের বিদেশমন্ত্রক। বিবৃতি দিয়ে জানানো হয়, এই হত্যাকাণ্ডে ভারতের কোন মদত নেই। তথ্যপ্রমাণ ছাড়াই এই ধরণের অভিযোগ খলিস্তানি সন্ত্রাসবাদী এবং চরমপন্থীদের থেকে মনোযোগ সরাতেই তৈরি করা হচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘কানাডার প্রধানমন্ত্রী তাঁদের সংসদে দাঁড়িয়ে যে অভিযোগ করেছে তা আমরা দেখেছি। এই অভিযোগ প্রত্যাখ্যান করা হচ্ছে। কানাডার বিদেশমন্ত্রীও যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন।’

বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে আইনের ভূমিকা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। কোনও তথ্য প্রমাণ ছাড়া এই ধরনের অভিযোগগুলি খালিস্তানি সন্ত্রাসবাদী এবং চরমপন্থীদের থেকে ফোকাস সরিয়ে নিতে তৈরি করা হচ্ছে। যাদের কানাডায় আশ্রয় দেওয়া হয়েছে এবং ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে যারা ক্রমাগত হুমকি দিয়ে চলেছে, তাদের থেকে নজর সরিয়ে নেওয়া হচ্ছে। এই বিষয়ে কানাডিয়ান সরকারের নিষ্ক্রিয়তা উদ্বেগজনক। কানাডিয়ান রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রকাশ্যে এই ধরনের বিচ্ছিন্নতাবাদীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে যা গভীর উদ্বেগের বিষয়।’

কানাডিয়ান সরকারকে নিশানা করে বিদেশ মন্ত্রক বলে, ‘কানাডায় খুন, মানব পাচার এবং সংগঠিত অপরাধ সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপ নতুন নয়। এই ধরনের ঘটনার সঙ্গে ভারত সরকারকে যুক্ত করার প্রচেষ্টা আমরা প্রত্যাখ্যান করছি। কানাডা সরকারকে ভারত-বিরোধী সংগঠনগুলির বিরুদ্ধে দ্রুত এবং কার্যকরী আইনি ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হচ্ছে।’ এই সংঘাতের আবহে ভারতীয় কূটনীতিবিদকে বহিষ্কার করে নয়াদিল্লি। পাল্টা কানাডিয়ান কূটনীতিবিদকেও বহিষ্কার করল ভারত।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!