২০২৪ সালের জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানে ভোট

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: অবশেষে যাবতীয় জল্পনার অবসান। আগামী বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার পাকিস্তান নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। আগামী সাধারণ নির্বাচনের জন্য আসন পুনর্বিন্যাসের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশিত হবে ২৭ সেপ্টেম্বর। ওই তালিকা নিয়ে আপত্তির নিষ্পত্তি করার পরে  ৩০ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তার পরে নির্বাচনী প্রচারের জন্য ৫৪ দিনের সময় দেওয়া হবে। তার পরেই নির্বাচন হবে।

গত ৯ অগস্ট পাকিস্তানের জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছিল। মেয়াদের তিন দিন আগে সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ করেছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ওই সুপারিশ মেনে রাষ্ট্রপতি আরিফ আলভি সংসদ ভেঙে দিয়েছিলেন। চলতি মাসেই এক চিঠিতে আগামী ৬ নভেম্বর দেশে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করেছিলেন পাক রাষ্ট্রপতি। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ হওয়ায় রাষ্ট্রপতি আরিফ আলভির সুপারিশ না মেনে চলার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিলেন পাক সেনাপ্রধান আসিক মুনির। ওই নির্দেশ পাওয়ার পরেই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা নিয়ে টালবাহানা করতে শুরু করে দেন পাকিস্তানের মুখ্য নির্বাচন কমিশনার।

সূত্রের খবর, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান যাতে ফের জিতে ক্ষমতায় না ফিরতে পারেন তার জন্য সেনাপ্রধানের নির্দেশে আচমকাই আসন পুনর্বিন্যাসের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ইমরানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) যে সব আসনে শক্তিশালী ওই সব আসনের সীমানা পুনর্বিন্যাস করে পাকিস্তান মুসলিম লিগ (এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত আসনগুলির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল