বৃষ্টি মাথায় নিয়েই সীমান্ত পেরিয়ে এপারে বাংলাদেশের ইলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নাম তাঁর পদ্মার ইলিশ। আর বাঙালির জিভে জল আসবেনা তা হয়না। ঝিরঝিরে বৃষ্টিতে ইলিশের মেনু। উফ! আর কি সুখ চায় বাঙালি। তাই এবার কাউন্টডাউন শেষ। বৃষ্টি মাথায় নিয়েই পুজোর অনেক আগে বাংলায় এসে পৌঁছল বাংলাদেশের ইলিশ। পেট্রাপোল সীমান্ত পেরিয়ে ৪০ টন ইলিশ এসে পৌঁছল বনগাঁয়।

এবছর দুর্গাপুজা উপলক্ষে ৩৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। এই বছর ৫ হাজার টন ইলিশ রফতানি করার অনুমতি দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন কলকাতা ফিশ ইমপোটার্স অ্যাসোসিয়েশন। গত ১ সেপ্টেম্বর কলকাতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে লিখিতভাবে ওই আবেদন জানানো হয়। গত ৪ সেপ্টেম্বর ওই আবেদন বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের কাছের পৌঁছয়। দফায়-দফায় বৈঠকের পরে ঠিক হয়, ওপার বাংলার ম‍ৎস্য ব্যবসায়ীদের আবেদনে পুরোপুরি সাড়া দেওয়া হবে না। তবে গত বছরের তুলনায় বেশি পরিমাণ ইলিশ রফতানির অনুমতি দেওয়া হবে। সেই মতো এদিন ৩,৯৫০ টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়।

৩০ অক্টোবরের মধ্যেই রপ্তানিকৃত ইলিশ চলে আসবে এরাজ্যে। পশ্চিমবঙ্গের বাজারে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বাংলাদেশি ইলিশ পাওয়া যাবে। ভাইফোঁটা পর্যন্ত এই ইলিশ মিলবে বলেই আশা করা হচ্ছে। দেশের অন্যান্য প্রান্তে যাবে ৮০০ থেকে ১০০০ মেট্রিক টন ইলিশ। শুক্রবার সকাল থেকে বড় বাজারগুলিকে বিক্রি হবে এই মাছ । 

তুলসীর বিয়েতে কেন আখের মণ্ডপ তৈরি করা হয় জানেন?

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টাদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক