শিলিগুড়ি শহরে টোটো- অটোর দৌরাত্ম্য রোধে তৎপর প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের যানজট মোকাবেলায় তৎপর হল শিলিগুড়ি পুরনিগম। টোটো এবং অটোর দৌরাত্ম্য রোধে শিলিগুড়ি প্রশাসন বিশেষ রূপরেখা তৈরি করছে। পুজোর পর সেই নতুন রূপরেখা বলবৎ হবে শিলিগুড়ি শহরে। শিলিগুড়ি নতুন পুলিশ কমিশনার(CP) সি সুধাকরের সঙ্গে বৈঠক করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব(Mayor Goutam Deb)। শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে মূলত ট্রাফিক সমস্যা মোকাবেলায় কি কি করা প্রয়োজন রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব বলেন, পুজোর পর অটো – ,টোটোর যাতায়াতের জন্য একটি রূপরেখা তৈরি করা হবে। আপাতত যে সমস্ত টোটোর নম্বর রয়েছে তারা প্রধান রাস্তায় চলাচল করতে পারবে। কিন্তু পুজোর পর টোটো এবং অটোর জন্য আলাদা আলাদা রুট তৈরি করা হবে । তার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে শিলিগুড়ি পুলিশ। তবে শহরের ভেতরে ট্রাক দাঁড় করিয়ে লোডিং আনলোডিং এর কাজ করা যাবে না । এর বিরুদ্ধে পুলিশ এবং পূরনিগম একসঙ্গে কাজ করবে বলে মেয়র জানান। মেয়র আরও জানিয়েছেন, শিলিগুড়ি শহরের বেশ কিছু রাস্তা চওড়া করা হবে এবং একাধিক জায়গায় পার্কিং তৈরি করা হবে।

পুজোর আগে পার্কিংয়ের(Parking) কাজ শেষ করার লক্ষ্য রয়েছে পুরনিগমের। রাজ্যে অটো এবং টোটোর লাগাম ছাড়া গতিতে রাশ টানতে ইতিমধ্যেই নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলাকে । সেই অনুযায়ী ইতিমধ্যেই উত্তর ২৪পরগনা জেলার ব্যারাকপুরের প্রশাসন টোটো চলাচলের গতিতে রাশ টানতে শুরু করেছে। এবার উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরেও অটো এবং টোটোর দৌরাত্ম্য রোধে নির্দিষ্ট রূপরেখা তৈরি করছে সেখানকার প্রশাসন। 

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন