দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিবাদে খুন তৃণমূল কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের হরিশপুরে চড়পাড়া এলাকার ঘটনা। সূত্রপাত চলতি মাসের ১৯, সেপ্টেম্বর। বছর ৩২ এর যুবক সিরাজুল মোল্লা তার জমিতে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে গুরুতর জখম অবস্থায় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে(Bashirhat Hospital) ভর্তি করা হলে তার অবস্থা অবনতি হলে তাকে মধ্যমগ্রামে(Madhyamgram) একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকাল বেলা সিরাজুলের মৃত্যু হয়।

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হরিশপুর চরপাড়া এলাকায়। মৃত যুবকের মা নুরুন্নাহার খাতুন ঢালী বলেন, আমার নিজের জমি । সেখানে জোর করে একটা গোষ্ঠী জমি দখল করে পতাকা লাগানো জমিতে পার্টি অফিস করার চেষ্টা করছিল। আমার ছেলের প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করে। সরকারি ঘর পেয়েছি সেই জমিতে ঘর করব বলে। মৃতের স্ত্রী শাহনাজ বিবি বলেন, আমাদের একটা এক বছরের সন্তান রয়েছে।

সরকারি ঘর পেয়েছি। আর হলো না। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার(Bashirhat P.S.) পুলিশ। জমি দখলের চেষ্টা করে তাকে মারধর করা হলো না পুরনো শত্রুতার জের সবটাই তদন্ত শুরু করে দেখছে পুলিশ । যারা এই ঘটনা ঘটিয়েছে সবাই পলাতক।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের