মাত্র ৪৯৯টাকায় ৫৫টি বড় দুর্গাপুজোর ভিআইপি পাস

orum For Durgotsab কলকাতার ৫০টি বড় পুজোর পাস দিচ্ছে। সেই সঙ্গে থাকছে হাওড়া শহরের ৩টি ও বরানগর এলাকার ২টি পুজোর পাস।

Share:

কৌশিক দে সরকার: হাতে আর ১ মাস সময়ও নেই। তারপরেই উমার আগমনে(Durga Puja 2023) কলকাতা সেজে উঠবে মানুষের জনস্রোতে। একের পর এক মণ্ডপ ভেসে যাবে সেই জনসুনামিতে। ওই ভিড় কাটিয়ে অল্প সময়ের মধ্যে কলকাতার(Kolkata) বড় বড় পুজোর ঠাকুর দেখে ফেলতে কে না চায়। তাই পুজো আসলেই খোঁজ পড়ে যায় পুজোর পাসের, যে পাস(Pujo Pass) দেখিয়ে লাইনে না দাঁড়িয়েই খুব অল্প সময়ে মণ্ডপে গিয়ে হাজির হওয়া যাবে। বিগত কয়েক বছরের মতোই Forum For Durgotsab আপনাদের কাছে হাজির করেছে সেই পাস। ৪৯৯ টাকার বিনিময়ে সেই পাস সংগ্রহ করলে আপনি পেয়ে যেতে পারেন ৫৫টি বড় দুর্গাপুজোর দেখার পাস। এর মধ্যে ৩টি পুজো হাওড়া শহরের। ২টি পুজো বরানগর এলাকার। বাকি ৫০টি পুজোই কিন্তু কলকাতার। তবে মনে রাখবেন পঞ্চমী থেকে নবমী পর্যন্ত এই পাস ব্যবহার করা যাবে আর ১টি মাসে সর্বাধিক ৩জন একটি পুজো ১ বারই দেখতে পারবেন। কোথায় কীভাবে পাস পাবেন তার জন্য নজর রাখুন ফোরামের নিজস্ব ফেসবুক পেজে। 

Forum For Durgotsab কলকাতার যে ৫০টি পুজোর পাস দিচ্ছে তার মধ্যে উত্তর কলকাতার ১২টি পুজো রয়েছে। এগুলি হল – টালা বারোয়ারি, টালা পার্ক প্রত্যয়, কুমোরটুলি সর্বজনীন, কুমোরটুলি পার্ক সর্বজনীন, জগৎ মুখার্জি পার্ক, আহিরিটোলা সর্বজনীন, হাতিবাগান সর্বজনীন, হাতিবাগান নবীনপল্লী, নালিন সরকার স্ট্রিট সর্বজনীন, শিকদারবাগান, কাশি বোস লেন ও তেলেঙ্গাবাগান। উত্তর-পূর্ব কলকাতার যে ৪টি পুজো দেখার সুযোগ পাবেন Forum For Durgotsab’র দেওয়া পাসের মাধ্যমে সেগুলি হল – দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক ভারতচক্র, দমদম পার্ক তরুণ দল এবং কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দ। উত্তর শহরতলির বরানগর এলাকার নেতাজি কলোনি লোল্যান্ড এবং নোয়াপাড়া দাদাভাই সঙ্ঘের পুজোও দেখা যাবে Forum For Durgotsab’র পাসে। মধ্য কলকাতার যে ৩টি পুজো এই পাসের মাধ্যমে দেখা যাবে তা হল – চালতাবাগান, চোরবাগান ও বেলেঘাটা ৩৩ পল্লী অধিবাসীবৃন্দের পুজো।

চলে আসি দক্ষিণের মাটিতে। Forum For Durgotsab মূল দক্ষিণ কলকাতার ১২টি পুজোর দেখার সুযোগ করে দিচ্ছে আপনাকে এই পাসের মাধ্যমে। এই পুজোগুলি হল – ভবানীপুর অবসর, বকুলবাগান, ভবানীপুর চক্রবেড়িয়া, কালিঘাট মিলন সংঘ, ৬৪ পল্লী, বাদামতলা আষাঢ় সংঘ, ৬৬ পল্লী, শিবমন্দির, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, হিন্দুস্থান ক্লাব ও গড়িয়াহাট সিংহি পার্ক। দক্ষিণ পূর্ব কলকাতার যে ৬টি পুজো এই পাসের মাধ্যমে দেখতে পারবেন সেগুলি হল – নাকতলা উদয়ন সংঘ, বোসপুকুর শীতলা মন্দির, বোসপুকুর তালবাগান, সন্তোষপুর ত্রিকোন পার্ক, সন্তোষপুর লেকপল্লী ও গড়িয় নবদুর্গা। Forum For Durgotsab সব থেকে বেশি পুজো দেখার সুযোগ করে দিচ্ছে দক্ষিণ পশ্চিম কলকাতার এলাকার পুজোর দেখার জন্য। ওই এলাকার মোট ১৩টি পুজোর পাস দিচ্ছে ফোরাম। এই ১৩টি পুজো হচ্ছে – খিদিরপুর ২৫ পল্লী, খিদিরপুর পল্লী শারদীয়া, বেহালা নতুন দল, বেহালা নতুন সঙ্ঘ, বেহালা দেবদারু ফটক, বেহালা ফ্রেন্ডস, বেহালা ক্লাব, বড়িশা ক্লাব, বড়িশা সর্বজনীন, ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক সর্বজনীন, হরিদেবপুর অজেয় সংহতি, হরিদেবপুর ৪১ পল্লী এবং হরিদেবপুর বিবেকানন্দ অ্যাথলেটিক পার্ক। এছাড়াও হাওড়া শহরের ৩টে পুজো দেখার সুযোগ থাকছে ফোরামের এই পাসে। এই পুজোগুলি হল – ব্যাঁটরা মহিলা সঙ্ঘ, ওলাবিবিতলা সর্বজনীন এবং সালকিয়া আলাপণী।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের