কলকাতার এই ৫টি পুজো এবারে একদমই  দেখতে ভুলবেন না

চলতি বছরে কলকাতার যে ৫টি পুজো এবার একদমই দেখতে ভুলবেন না সেই পুজোগুলি সম্পর্কে একটু জেনে নিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) বুকে দুর্গাপুজো(Durga Puja 2023) দেখতে বৃহত্তর কলকাতার মানুষেরা তো ছুটেই আসেন, সঙ্গে বিভিন্ন জেলা থেকেও মানুষজন আসেন। এবারেও সেই ছবিটা বদলাচ্ছে না। তবে সময়ের সঙ্গে সঙ্গে জাঁক বাড়ছে থিমের। সেই থিমের বাহুল্যে যে ৫টি পুজো এবার একদমই দেখতে ভুলবেন না সেই পুজোগুলি সম্পর্কে একটু জেনে নিন। প্রথমেই আসি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর কথায়। প্রতি বছর উৎসবপ্রেমী লাখো মানুষের অন্যতম গন্তব্য হয়ে ওঠে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রতিবছরই অভিনব থিমের মধ্যে দিয়ে দর্শনার্থীদের মন জয় করতে সক্ষম হয় শ্রীভূমি। এই বছর তাদের ভাবনা ডিজনিল্যান্ড। সেই আদলেই গড়ে উঠছে তাদের মণ্ডপ। ক্লাবকর্তাদের আশা, বিগত বছরগুলির মতো, এবারেও ভিড় উপচে পড়বে তাঁদের পুজো মণ্ডপে।

এরপরেই মানুষের নজর থাকে সুরুচি সংঘের দিকে। এবারেও থাকবে। দক্ষিণ কলকাতার অন্যতম বিগ বাজেটের পুজো আয়োজক সুরুচি সংঘ। এই বছর তাদের ভাবনা ‘মা তোর একই অঙ্গে এত রূপ…’। থিম শিল্পী গৌরঙ্গ কুইল্যা তিলে তিলে গড়ে তুলছেন এখানকার পুজো। এছাড়াও এই বছর, প্লাস্টিক বর্জনের বার্তা দিতেও বিশেষ পদক্ষেপ করা হচ্ছে সুরুচি সংঘের পক্ষ থেকে। মধ্য কলকাতার অন্যতম সাড়া জাগানো পুজো হল সন্তোষ মিত্র স্কোয়ার। অনেকেই এই পুজোকে ‘লেবুতলার পুজো’ বলেও চেনেন। প্রতিবছরই লাখ লাখ দর্শনার্থী ভিড় জমান এই মণ্ডপে। কেননা এই পুজোর বাড়তি আকর্ষণ তার মাঠে হওয়া মেলা। এই বছর অযোধ্যার বিখ্যাত রামমন্দিরের আদলে তৈরি হচ্ছে তাদের মণ্ডপ।

মধ্য কলকাতারই অপর এক পুজো কলেজ স্কোয়ার সর্বজনীন বিখ্যাত আলোর খেলার জন্য। এবারেই চন্দননগর থেকে আলো আনা হচ্ছে। মন্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে মাইসোর প্যালেস। দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিন এবার তাঁদের মন্ডপ বানাচ্ছে মহারাষ্ট্রের এক জৈন মন্দিরের আদলে। সঙ্গে থাকছে নয়নাভিরাম ঝাড়বাতি। এই ৫টি পুজো ছাড়াও দেখতে ভুলবেন না বাগবাজার সর্বজনীন, সিমলা ব্যায়াম সমিতির মতো ঐতিহ্যশালী পুজোদুটি।

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা