গ্রামের নাম শুনলেই ভাঙে বিয়ের সম্বন্ধ, নাম বদলালেন গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাকরির পরীক্ষার ইন্টারভিউ হোক কিংবা স্কুলে ভর্তি অথবা বাড়ির ঠিকানা বলাটাও ছিল লজ্জার। এমনকি ছেলে মেয়েদের বিয়ের ক্ষেত্রেও বিড়ম্বনা পড়তে হত। এলাকার নাম শুনলেই বিয়ে বাতিল করে দেওয়া হত। শুধুমাত্র  এলাকার নামের কারণে ভাঙছে বিয়ে। গ্রামের নাম বলতে লজ্জা পেতেন এলাকার মানুষজন। এলাকার নাম বললে হাসির খোরাক হতেন স্থানীয়রা।  অবশেষে স্থানীয়রাই উদ্যোগ নিয়ে পাল্টে ফেললেন গ্রামের নাম। এমনই ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ১ নম্বর ব্লকের হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শরৎপল্লী। দীর্ঘদিন ধরে এলাকার একটি স্থান কাওড়া পাড়া নামে পরিচিত ছিল। তাতেই বিড়ম্বনায় পড়ছিলেন স্থানীয়রা। ফলে নাজেহাল হয়ে নাম বদলানোর উদ্যোগ।

স্থানীয় এক বাসিন্দা জানান, ‘আমাদের ফেলে আসা সেই দিনগুলি আর আমরা ফিরিয়ে আনতে চাইনা। আমাদের এলাকার ছেলে-পুলেরা ধীরে ধীরে  শিক্ষিত হচ্ছে। তারা বিভিন্ন কাজের মধ্যে যুক্ত হয়ে পড়ছে। এলাকার বিভিন্ন চিঠি আসা থেকে শুরু করে বিভিন্ন কাগজপত্রে আমাদের গ্রামের নাম কাওড়া পাড়া বলে উল্লেখ থাকছে । মূলত আরো একটি বড় সমস্যা ধীরে ধীরে গ্রামের মেয়েরা বড় হচ্ছে আর তাদের কোথাও বিয়ের সম্বন্ধ আসলে সমাজের কাছে শিক্ষিত হলেও এই কাওড়া পাড়া নামের কারণে বিয়ে থেকে শুরু করে বিভিন্ন শুভ কাজে পিছিয়ে পড়ছিলাম “। 

এই স্থানটিতে মূলত সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষদের বসবাস। বর্তমানে শিক্ষার প্রসার, জীবন জীবিকার আমূল পরিবর্তনের কারণে অতীতের সেই ধ্যান ধারণা ও বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। তাই নাম পরিবর্তন করার জন্য গ্রামের মানুষজন জোটবদ্ধ হয়ে প্রশাসনের বিভিন্ন মহলের দ্বারস্থ হয়। অবশেষে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার নতুন নামকরণ হল “শরৎপল্লী “।

গ্রামের নাম পরিবর্তন হওয়ায় খুশি গ্রামবাসীরা। আর কাওড়া পাড়া নয় এবার শরৎপল্লী। আগামী দিনে তাঁদের পথ চলাতে সাহায্য হবে বলেই আশা গ্রামবাসীদের।  

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের