বাসুদেবপুর থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,শ্যামনগর: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বাসুদেবপুর থানার এক সাব ইন্সপেক্টর সঞ্জীব সেন এর বিরুদ্ধে এক মহিলাকে নানাভাবে হেনস্থা থেকে শুরু করে ব্ল্যাকমেইল করে টাকা গহনা হাতিয়ে নেওয়ার অভিযোগে চাঞ্চল্য শ্যামনগরে। শুধু তাই নয়, অভিযোগকারী ঐ মহিলাকে জোর করে ধর্ষণ করার সময় মোবাইলে ভিডিও রেকর্ডিং করে সেই ভিডিও(Video) সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়ার হুমকি অভিযোগ ওই পুলিশ সাব ইন্সপেক্টর(SI) এর বিরুদ্ধে।

এ বিষয়ে বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোন রকম ব্যবস্থা নেয়নি বলেও তার অভিযোগ । যদিও চলতি বছরের ২২ শে সেপ্টেম্বর ওই মহিলার একটি লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার(Basudebpur P.S.) পুলিশ বলে জানা গিয়েছে। অভিযোগকারী ওই মহিলা জানান ২০২২ সালের অক্টোবর মাসে তার ব্যবসায়িক পার্টনার তার ১০ লক্ষ টাকা প্রতারণা করে গা ঢাকা দেয়।

সেই প্রতারণার অভিযোগ বাসুদেবপুর থানায় জানাতে গেলে ওই পুলিশ অফিসার বিষয়টি সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়ে তার সাথে ঘনিষ্ঠতা তৈরি করে এ ধরনের নির্যাতন চালায় বলে অভিযোগ। ওই মহিলার অভিযোগ পার্টনারের কাছ থেকে টাকা উদ্ধার করে দেবে এই প্রতিশ্রুতি দিয়ে সে টাকা ও সোনার গহনা হাতিয়ে নেয়। বাসুদেবপুর থানার পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। ওই মহিলার দেওয়া একাধিক মোবাইল ফোনের রেকর্ডিং খতিয়ে দেখা হচ্ছে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!