সোনার মেয়ে রিচার জন্মদিন পালনে হাজির গৌতম দেব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এশিয়ান গেমসে মহিলা ক্রিকেট দল সোনা এনে দিয়েছে ভারতকে। এই ক্রিকেট দলের সদস্য তথা উইকেটরক্ষক শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। রিচাকে সোনার মেয়ে বলে থাকেন শিলিগুড়িবাসীরা। সেই সোনার মেয়ে রিচার বৃহস্পতিবার ২০তম জন্মদিন। রিচাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সুভাষপল্লির বাড়িতে পৌঁছে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

ক্রিকেটজগতে রিচার নাম ওঠার পর থেকেই জন্মদিনের দিন রিচার বাড়িতে কাটানো হয়না। ব্যস্ততার দরুণ শহরে থাকতে পারেন না। তবে এশিয়ান গেমসে সোনা জয়ের পরেই জন্মদিনের দিন রিচা শহরে। ফলে সোনায় সোহাগা শিলিগুড়িবাসীর। তাই তাঁকে শুভেচ্ছা জানাতে সটান তাঁর বাড়ি পৌঁছে গেলেন মেয়র।

এর আগেও  অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটে সোনা জয় করে ভারতের মহিলা ক্রিকেট দল। সেই খেলাতেও রিচা অনুর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দলের সদস্য ছিলেন। এদিন মেয়রের সঙ্গে ছিলেন পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ অন্যান্য মেয়র পারিষদরা৷

রীতিমতো ব্যান্ড পার্টি বাজিয়ে কেক কেটে রিচার জন্মদিন পালন করেন মেয়র।  উপহারও তুলে দেন মেয়র গৌতম দেব। রিচাও ইন্ডিয়া লেখা তাঁর জার্সি মেয়রের হাতে উপহারস্বরূপ তুলে দেন। এই উপহার পেয়ে আপ্লুত হয়ে মেয়র জানান, এই জার্সি তিনি ফ্রেমে বাঁধিয়ে রাখবেন। এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে রিচার জন্মদিনের গ্র্যান্ড সেলিব্রেশন রেখেছে রিচার পরিবার।

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ২, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?