মণিপুরের মুখ্যমন্ত্রীর পৈত্রিক ভিটায় হামলার চেষ্টা উন্মত্ত জনতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: সময় যত গড়াচ্ছে ততই উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুরের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। বৃহস্পতিবার রাতে রাজধানী ইম্ফলের অদূরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পৈত্রিক ভিটা হামলা চালানোর চেষ্টা করে একদল উন্মত্ত জনতা। শেষ পর্যন্ত শূন্যে গুলি চালিয়ে এবং কাঁদানে গ্যাস ছুড়ে উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা। যদিও রাতে ওই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ার পরে মণিপুর পুলিশের পক্ষ থেকে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) এক পোস্টে বলা হয়েছে, ‘মুখ্যমন্ত্রীর পৈত্রিক ভিটায় হামলা চালানোর চেষ্টার খবর ভুল ও বিভ্রান্তিমূলক।’

এদিন রাতে এক সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, রাজধানী ইম্ফলের বাইরে হেইনগাংগে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পৈত্রিক ভিটা রয়েছে। যদিও বর্তমানে ওই পৈত্রিক ভিটায় কেউ বসবাস করেন না। রাজধানীতে সরকারের দেওয়া বাসভবনেই সপরিবারে থাকেন মুখ্যমন্ত্রী। হেইনগাংগের পৈত্রিক ভিটাতে মুখ্যমন্ত্রীর পরিবারের কেউ না থাকলেও কঠোর নিরাপটত্তা রয়েছে। এদিন দু’দিক থেকে দুই বিক্ষোভ মিছিল মুখ্যমন্ত্রীর পৈত্রিক ভিটার সামনে জড়ো হয়। বাড়িতে হামলার চেষ্টা চালায়। যদিও নিরাপত্তা রক্ষীরা সেই প্রচেষ্টা বানচাল করে দেন।’

সর্বভারতীয় সংবাদ সংস্থাকে মণিপুর পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বিক্ষোভকারীদের হামলা রুখতে পুরো এলাকার বিদ্যু‍ৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যাতে মুখ্যমন্ত্রীর পৈত্রিক ভিটা আলাদাভাবে বিক্ষোভকারীরা চিহ্নিত করতে না পারেন। তাছাড়া একাধিক ব্যারিকেড তৈরি করা হয়। র‍্যাপিড অ্যাকশন ফোর্স শূন্য গুলি চালানোর পাশাপাশি কাঁদানে গ্যাসও ছোড়ে। নিরাপত্তা রক্ষীদের বাধার মুখে পিছু হঠে মুখ্যমন্ত্রীর পৈত্রিক ভিটার অদূরে টায়ার জ্বলিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। যদিও কেউ জখম হয়েছেন কিনা জানা যায়নি। উল্লেখ্য, দুই মেইতেই পড়ুয়ার নৃশংস খুনের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে মণিপুর। 

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়