পাহাড়ে দ্রুত পঞ্চায়েত ভোটের দাবি তুলল গুরুং শিবির

বৃহস্পতিবার রাজ্যের পরিষদীয় মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ওই দাবি জানান মোর্চা সুপ্রিমো বিমল গুরুং।

Share:

নিজস্ব প্রতিনিধি: উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে অবিলম্বে পাহাড়ে পঞ্চায়েত ভোটের দাবি  জানাল গোর্খা জনমুক্তি মোর্চা। বৃহস্পতিবার রাজ্যের পরিষদীয় মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ওই দাবি জানান মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। তাঁর সঙ্গে এদিন ছিলেন রোশন গিরি সহ মোর্চার প্রথম সারির নেতারা। সূত্রের খবর, তাঁদের দাবি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তৃণমূলের মহাসচিব।

গত ২৬ অক্টোবর উত্তরবঙ্গ সফরে গিয়ে কার্শিয়াংয়ের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ভোটার তালিকার কাজ শেষ হওয়ার পরেই পাহাড়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনেস্ট্রেশন (জিটিএ) ও পঞ্চায়েত ভোট করা হবে। উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। ফলে তার পরেই ভোট হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ওই বৈঠকে অবশ্য গুরুং ছিলেন না।

কিন্তু পাহাড়ে নিজেদের আধিপত্য কায়েম করতে জিটিএ ও পঞ্চায়েত ভোটের জন্য দেরি করতে রাজি নন গোর্খা মুক্তি মোর্চার সুপ্রিমো। এদিন রাজ্যের পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে রোশন গিরিদের সঙ্গে নিয়ে হাজির হন বিমল গুরুং। মন্ত্রীর হাতে পাহাড়ের উন্নয়নের জন্য একাধিক দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন তিনি। ওই স্মারকলিপিতে যত তাড়াতাড়ি সম্ভব জিটিএ’র ভোট করানোর জন্য যেমন দাবি জানানো হয়েছে, তেমনই পাহাড়ের পঞ্চায়েত ভোটও সেরে ফেলার আর্জি জানানো হয়েছে।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক