নবম বারেও দক্ষিণেশ্বরের রেল বস্তি উচ্ছেদ করতে পারল না আরপিএফ

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণেশ্বর: নবম বারেও ফের দক্ষিণেশ্বর রেল বস্তি উচ্ছেদ করতে এসে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হলো রেলের আধিকারিকদের।দীর্ঘ কয়েক বছর ধরে বাস দক্ষিণেশ্বর রেল স্টেশন(Dakhineswar Rail Station) সংলগ্ন এই বস্তি এলাকায় কয়েক হাজার মানুষের। প্রায় ৮০০ র বেশি পরিবারের বাস এই এলাকা জুড়ে। প্রায় ২৫০০ ভোটার রয়েছে এই এলাকায়। যাদের পরিচয় পত্র রয়েছে দক্ষিণেশ্বর রেল বস্তি এলাকার নামে। ৭০ – ৮০ বছরের বেশি সময় ধরে এলাকায় বসবাস করলেও বার বার এলাকা থেকে উঠে যাওয়ার কথা জানানো হচ্ছে রেলের আধিকারিকদের পক্ষ থেকে। এই নিয়ে নবম বার রেল বস্তি উচ্ছেদ করতে এসে বিক্ষোভকারীদের বাধার মুখে পড়ে ফিরে যেতে হয় আরপিএফকে(RPF)। পুনর্বাসনের ব্যবস্থা না করে এলাকা থেকে উচ্ছেদ করা যাবে না বলে দাবি বিক্ষোভকারীদের। তবুও এই দাবি মানতে নারাজ রেলের আধিকারিকেরা।

রাজ্য সরকারের ঘোষণা অনুয়ায়ী বিনা পুর্নবাসনের ব্যবস্থা না করে এলাকা থেকে উচ্ছেদ না করার কথা জানালেও এই কথা মানতে নারাজ রেলের আধিকারিকেরা। এদিন রেলের আধিকারিকেরা দক্ষিণেশ্বর রেল বস্তি উচ্ছেদ করতে এলে গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা।এমন কি রেলের আধিকারিকেরা দক্ষিণেশ্বর রেল বস্তি এলাকার মানুষদের বোঝানোর চেষ্টা করলেও পূর্বনবাসনের কথা ছাড়া বিক্ষোভ থেকে সরে যেতে চান না বলে স্পষ্টতই জানিয়ে দেন রেলের আধিকারিকদের।

কেউ ভ্যান চালায়। কেউ দিন মজুরের কাজ করেন। কেউ আবার সবজি বিক্রি করে সংসার চালায়। এই ভাবে বার বার রেলের আধিকারিকেরা দক্ষিণেশ্বর রেল বস্তি উচ্ছেদ করতে আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসীরা।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!