খবরের কাগজে খাবার না মোড়ার নির্দেশ খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাস্তার পাশের ফুডস্টলগুলিতে হামেশাই বাসি খবরের কাগজে মুড়ে খাবার বিক্রি করতে দেখা যায়। ক্রেতারাও কাগজের টোঙায় খাবার নিতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু ওই খবরের কাগজে মোড়া খাবারই স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে। তাই খবরের কাগজে মুড়ে খাবার বিক্রি না করার জন্য বিক্রেতাদের নির্দেশ দিয়েছে খাদ্য নিরাপত্তা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই (FSSAI)।  ক্রেতাদেরও খবরের কাগজে কোনও খাবার মুড়ে না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এফএসএসআইয়ের প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) জি কমলা বর্ধনা রাও এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, খবরের কাগজ ছাপার জন্য যে কালি ব্যবহার করা হয়, তাতে বিভিন্ন বায়োঅ্যাকটিভ উপাদান থাকে। বিশেষ করে ব্যাকটেরিয়া, ভাইরাস থাকে। ওই বায়োআ্যাকটিভ উপাদান খাবারের তেল কিংবা অন্যান্য উপাদানের সংস্পর্শে এসে মানবদেহের পক্ষে ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাছাড়া ছাপার জন্য ব্যবহৃত কালিতে প্রচুর সীসাও থাকে। খাবারের মাধ্যমে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ওই সীসা মানবদেহে প্রবেশ করছে। ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

তাছাড়া সংবাদপত্র বিতরণের ক্ষেত্রেও কোনও স্বাস্থ্যকর ব্যবস্থা গ্রহণ করা হযনি। খোলা জাযগায়, ধুলোবালির মধ্যে ফেলে রাখা হয় সংবাদপত্র। ফলে সূক্ষ্ম ধূলিকানা কিংবা অন্যান্য বীজাণু বাসা বাঁধছে ওই সংবাদপত্রে। এফএসএসআইয়ের প্রধান নির্বাহী আধিকারিক জানিয়েছেন, সিঙারা, পকোড়া, চপ-সহ তৈলাক্ত খাবার খবরের কাগজে মুড়ে বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করার সময় এসেছে। তাছাড়া খবরের কাগজে মুড়ে খাবার বিক্রি বন্ধ করার জন্য ক্রেতাদেরও বেশি করে সচেতন হতে হবে।

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ