পুরী থেকে ফেরার পথে উল্টে গেল বাস, আহত ৪০

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ভয়াবহ দুর্ঘটনার কবলে পর্যটক ভর্তি একটি বাস। পুরী থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের উকুনমারিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। ঘটনায় আহত অন্তত ৪০ জন। ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।  

জানা গিয়েছে এদিন একটি পর্যটক বোঝাই বাস উড়িষ্যার পুরি থেকে গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে খড়্গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে রওনা দিয়েছিল। নারায়ণগড়ের উকুনমারির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে যায় পর্যটক বোঝাই বাসটি। দুর্ঘটনায় আহত হন বাসে থাকা প্রায় ৪০ জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে এক শিশু সহ ৯ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, সকলের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালবাগ এলাকায়।

যাত্রীরা জানান” গত সোমবার বাড়ি থেকে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে দীঘা ও পুরী হয়ে গঙ্গাসাগর যাচ্ছিলাম। মাঝপথে গাড়ির চালক খালাসীকে গাড়ি চালাতে দিলে ঘটে এই দুর্ঘটনা। তবে কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে উল্টে গেল তা এখনও জানা যায়নি। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার কারণ অনুসন্ধান করছে পুলিশ।

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর