খড়দহতে স্ত্রীকে মেরে আত্মঘাতী হলেন টোটো চালক স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি,খড়দহ: স্ত্রীকে মেরে স্বামী আত্মঘাতী। উত্তর ২৪ পরগনা জেলার খড়দহে রুইয়া থানা এলাকায় বটতলার(Battala) ঘটনা। পাপ্পু সাউ বয়স (৩৫ )পেশায় টোটো চালক। স্ত্রী পূজা সাউ বয়স (২৬) । রবিবার সকালবেলা বড় মেয়ে মামার বাড়িতে থাকে। সে এসে দরজা ধাক্কা দিতে দেখে বাবা গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছেন। পাশের ঘরে মায়ের গলা কাটা দেহ । মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে।এলাকার মানুষ ঘটনাস্থলে আসে ।

খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে দুটি মৃতদেহ উদ্ধার করে। কেন স্ত্রীকে মেরে নিজে আত্মঘাতী হলেন পাপ্পু সাউ তা খতিয়ে দেখছে পুলিশ। অপরদিকে রুইয়া পঞ্চায়েতের(Ruia Panchayet) উপপ্রধান কিশোর বৈশ্য বলেন ,দরজা বাইরে থেকে ভেজানো ছিল। অন্য কোনো কারণও থাকতে পারে । তবে সম্পূর্ণটা প্রশাসন খতিয়ে দেখছে। মৃত পূজা সাউ এর পাশে একটি চপার পড়ে রয়েছে।

ঘটনাস্থলে যান ডিসিপি(DCP) শ্রী হরি পান্ডে। তিনি জানান আগে আমেদাবাদে ব্যবসা করতেন পাপ্পু সাউ। লকডাউনের সময় ব্যবসাতে লোকসান হওয়ায় পরিবার নিয়ে খড়দহতে(Kardaha) চলে এসেছিলেন। কেন এই ধরনের ঘটনা তিনি ঘটালেন তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। বর্তমানে পাপ্পু সাউ একটি টোটো চালাতেন। এদিন জোড়া মৃত্যুর ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!