বাঁকুড়া ও পুরুলিয়াতে দেওয়াল চাপা পড়ে ২ জনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: চব্বিশ ঘন্টার মধ্যে ফের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধার । এবার বাঁকুড়ার হাঁসপাহাড়িতে ।দু’দিন ধরে টানা বৃষ্টিতে ছাতনা এলাকা জেরবার । যার জেরে মাটির দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে ছাতনা ব্লকের(Chatna Block) দক্ষিণ হাঁসাপাহাড়ি গ্রামে । জানা গিয়েছে ওই বৃদ্ধার নাম পূরবী হাঁসদা । রাতে বৃষ্টির কারণে মাটির দেওয়াল ধসে পড়ে চাপা পড়েন তিনি । ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় ওই বৃদ্ধার ।

পুলিশ দেহটি উদ্ধার করে ছাতনার সরবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেয় ।আবাস যোজনায় ওই বৃদ্ধার নাম থাকলেও বাড়ি মেলেনি বলে দাবি পরিবারের । শনিবার সকালে বাঁকাদহ লাগোয়া বড়োমারা গ্ৰামের তিন শিশু মৃত্যুর জের কাটতে না কাটতেই আবার চাপা পড়ে মৃত্যু হাঁসপাহাড়ি গ্ৰামে(Haspahari Village) । পাশাপাশি পুরুলিয়ার(Purulia) কেন্দুতে জেলাতেও দেওয়াল চাপা পড়ে আরো একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজ্যে দেওয়াল চাপা পড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭।

অন্যদিকে, যানজট নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছিল বারুইপুর পুলিশ জেলা। আগামী ৯ অক্টোবর থেকে বারুইপুরে ফুলতলা থেকে যোগী বটতলা পর্যন্ত প্রধান রাস্তায় কোন টোটো চলাচল করা যাবে না বলে নির্দেশ দিয়েছে পুলিশ। পাশাপাশি রাস্তার ধারে বেআইনি পার্কিং করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই অবৈধভাবে রাস্তার ধরে ইমারতী দ্রব্য ফেলে রাখেন। সেইসবের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।দীর্ঘদিন ধরেই যানজটের সমস্যায় জেরবার বারুইপুরের বাসিন্দারা। অভিযোগ, গত কয়েক বছরে টোটোর সংখ্যা বেড়েছে হু হু করে। বারাইপুর(Baruipur) শহরে রাস্তাঘাটে অনিয়ন্ত্রিত ভাবে চলাচল করছে টোটো।

তার ফলেই বাড়ছে যানজট। প্রায়ই দুর্ঘটনা ঘটছে । সেই কারণেই এবার টোটো নিয়ন্ত্রণে উদ্যোগী নিয়েছে পুলিশ। তবে পুলিশের সিদ্ধান্তে অখুশি টোটো চালকরা। তারা জানান, প্রয়োজনে রাস্তায় নেমে প্রতিবাদ জানানো হবে।আজ সেই কারণে বারুইপুর থানার সামনে টোটো চালকদের বিক্ষোভ হয় । ৯ই অক্টোবর থেকে টোটো চলাচল বন্ধের নির্দেশ জারি করার জন্য সব টোটো মালিকরা এই বিক্ষোভে সামিল হয়।

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান

জন্মদিনের পার্টিতেই নজর কাড়ল বেবি বাম্প, ভাইরাল সুরভি জ্যোতির আনন্দঘন মুহূর্ত