কোভিড টিকার জন্য নোবেল পেলেন ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিড নামক প্রাণঘাতী অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ের প্রতিষেধক অর্থা‍ৎ করোনা টিকা আবিস্কারে বিশেষ ভূমিকা রাখার জন্য চলতি বছরে চিকি‍ৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল জিতেছেন ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান। কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে কার্যকরী ভূমিকা নেওয়া এমআরএনএ টিকার নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য এই পুরস্কার পেলেন তাঁরা। আজ সোমবার দুপুরে  সুইডেনের রাজধানী স্টকহোমের করোলিনস্কা ইনস্টিটিউটের পক্ষ থেকে চিকি‍ৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। নোবেলজয়ী ক্যাটালিন  হাঙ্গেরিয়ান-মার্কিন বংশোদ্ভুত। আর উইসম্যান মার্কিন বিজ্ঞানী। গত বছর বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য গত বছর চিকি‍ৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছিলেন সুইডেনের সোয়ান্তো প্যাবো।

ডিনামাইট আবিস্কারক অ্যালফ্রেড নোবেলের সম্মানে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার চালু হয়। প্রথমে  চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার চালু করা হয়েছিল। পরে যুক্ত হয় অর্থনীতি। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক নোবেলের অর্থনৈতিক বিজ্ঞানে অবদানের কথা স্মরণ করে পুরস্কার দেওয়া শুরু করে। প্রতিবছর ডিসেম্বরের বিজ্ঞানী নোবেলের জন্মদিনেই পুরস্কার প্রাপকদের হাতে সম্মান তুলে দেওয়া হয়। চলতি বছর থেকেই পুরস্কারের অর্থমূল্য বাড়ছে। নোবেল জয়ীরা এ বছর পুরস্কারমূল্য হিসেবে পাবেন ৯ লাখ ৮৯ হাজার ডলার বা ১১ লাখ ক্রোনা।

আগামিকাল মঙ্গলবার জানা যাবে পদার্থ বিজ্ঞানে কে নোবেল পেলেন? বুধবার ঘোষিত হবে রাসায়ন বিজ্ঞানে পুরস্কারজয়ীর নাম। ৫ অক্টোবর সাহিত্যে আর ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ৯ অক্টোবর অর্থা‍ৎ পরের সোমবার ঘোষণা করা হবে অর্থনীতির ক্ষেত্রে নোবেল জয়ীর নাম।

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের