সুন্দরবনের গৌড়েশ্বর ৩০০ ফুট নদীর বাঁধে ধ্বস, বহু জায়গার ফাটল

Share:

নিজস্ব প্রতিনিধি ,হিঙ্গলগঞ্জ: উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের রূপমারি গ্রামে হঠাৎই সোমবার দুপুর বারোটা নাগাদ গৌড়েশ্বর নদীর বাঁধে ধ্বস নামে।বেশ কয়েকদিন ধরে সারা রাজ্য জুড়ে চলছে নিম্নচাপের বৃষ্টি।আর এই বর্ষায় মাটি নরম হয়ে নদীর বাঁধ(River Dam) ভেঙে যাচ্ছে।এলাকায় ঢুকছে জল,ক্ষতি হচ্ছে ধানক্ষেত মাছের পুকুর থেকে ফসলের।তার থেকে বাদ পড়লো না রূপমারিও।এই গৌড়েশ্বর নদী বাঁধ ভেঙে জল ঢুকছে এলাকায় । তাছাড়া দেখা যায় ৮০ থেকে ১০০ ফুট বাঁধ ফাটল ধরে আছে।

যে কোন মুহূর্তে নেমে ওই মাটি চলে যাবে নদীর গর্ভে।খবর পেয়ে ঘটনাস্থলে যান রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মন্ডল ও প্রধান নিজে ।এলাকার মানুষজন জানিয়েছেন যেকোনো সময় বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে ।তারা খুব আতঙ্কে আছেন।প্রধান ও উপপ্রধান তারা আসেন। দেখেছেন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছেন। কিন্তু শুধুমাত্র একটি পেপার দেওয়া ছাড়া আর কোন কাজ কিছুই হচ্ছে না।সাধারণ মানুষ আরো জানিয়েছেন সময় মত যদি বাঁধগুলো মেরামত করা হয় তাহলে,এই বর্ষার সময়ে নদীতে জলস্তর বেড়ে যায় তখন আর আতঙ্কে থাকতে হয় না।

কিন্তু বর্তমান কেন্দ্র সরকার নদীর বাঁধের দিকে নজর দেন না।হিঙ্গলগঞ্জ বিধানসভার(Hingalganj Assembly) বন ও ভূমি কর্মাধক্ষ সুরোজিত বর্মন জানিয়েছেন, এলাকার কয়েকটি নদী বাঁধে এরকম সমস্যা হচ্ছে, লোকাল পঞ্চায়েতকে নিয়ে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শীঘ্রই বাঁধের সংস্কার হবে ।পাশাপাশি তিনি বলেন ,কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা আটকে রেখেছে। নদীবাঁধের বরাদ্দ কাজের টাকা দিচ্ছেনা যার কারণে বহু জায়গায় নদী বাঁধের কাজ আটকে রয়েছে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!